ইরানে নতুন হামলার প্রস্তাব মার্কিন সেন্টকমের, যুদ্ধের গতিপথ কোন দিকে?

মার্কিন সংবাদমাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদনে ইরান যুদ্ধ বন্ধের ইঙ্গিত পাওয়া গেলেও নতুন হামলার সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো দাবি করেছিল যে, ইরানের নতুন করে সংঘাতের সম্ভাবনা হ্রাস পেয়েছে এবং গত কয়েক দিন ধরে মধ্যপ্রাচ্য অঞ্চলের সংঘাত থামাতে তীব্র চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে, ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে ভিন্ন সংবাদ প্রকাশিত হচ্ছে। ইরানের ওপর চাপ বৃদ্ধির জন্য দেশটির তেল, গ্যাস ও বিদ্যুৎ স্থাপনাগুলোতে আবারও হামলা চালানোর জোর দাবি জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩। এই প্রতিবেদনে বলা হয়, নতুন পরিকল্পনার সাথে সম্পর্কিত আরেকটি অগ্রগণ্য পদক্ষেপ হচ্ছে মধ্যপ্রাচ্যে ড্রোন টাস্কফোর্স গঠন করা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে প্রথম বহুজাতিক আক্রমণাত্মক ড্রোন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে সেন্টকম। প্রতিবেদনের তথ্য মতে, তেহরানের ওপর চাপ বাড়াতে

ইরানে নতুন হামলার প্রস্তাব মার্কিন সেন্টকমের, যুদ্ধের গতিপথ কোন দিকে?

মার্কিন সংবাদমাধ্যমগুলোর বিভিন্ন প্রতিবেদনে ইরান যুদ্ধ বন্ধের ইঙ্গিত পাওয়া গেলেও নতুন হামলার সম্ভাবনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো দাবি করেছিল যে, ইরানের নতুন করে সংঘাতের সম্ভাবনা হ্রাস পেয়েছে এবং গত কয়েক দিন ধরে মধ্যপ্রাচ্য অঞ্চলের সংঘাত থামাতে তীব্র চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে, ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে ভিন্ন সংবাদ প্রকাশিত হচ্ছে।

ইরানের ওপর চাপ বৃদ্ধির জন্য দেশটির তেল, গ্যাস ও বিদ্যুৎ স্থাপনাগুলোতে আবারও হামলা চালানোর জোর দাবি জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩।

এই প্রতিবেদনে বলা হয়, নতুন পরিকল্পনার সাথে সম্পর্কিত আরেকটি অগ্রগণ্য পদক্ষেপ হচ্ছে মধ্যপ্রাচ্যে ড্রোন টাস্কফোর্স গঠন করা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে প্রথম বহুজাতিক আক্রমণাত্মক ড্রোন টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছে সেন্টকম।

প্রতিবেদনের তথ্য মতে, তেহরানের ওপর চাপ বাড়াতে ইরানের বিরুদ্ধে তেল, গ্যাস ও বিদ্যুৎ স্থাপনাগুলোতে হামলাসহ সামরিক সংঘাত পুনরায় শুরুর পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন মার্কিন সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। গত সপ্তাহে ইসরায়েল সফরকালে তিনি এই প্রস্তাবনা পেশ করেছিলেন।

জানা গেছে, চিফ অব স্টাফ ইয়াল জামির এবং অন্যান্য ঊর্ধ্বতন কমান্ডারদের পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনীর শীর্ষ অপারেশনাল ফোরামের একটি বৈঠকে অংশ নিয়েছিলেন কুপার।

চ্যানেলটির তথ্য অনুযায়ী, ওই বৈঠকে কুপার ইরানের বিরুদ্ধে পুনরায় লড়াই শুরু করার আহ্বান জানান এবং দেশটির গ্যাস, তেল ও বিদ্যুৎ শিল্পের সাথে জড়িত সুবিধাদিসহ জাতীয় অবকাঠামোগুলোতে হামলার তাগিদ দেন।

কুপারকে উদ্ধৃত করে বলা হয়, ইরানের অবকাঠামোতে আঘাত হানলে খেলা (যুদ্ধের) নিয়ম বদলে যাবে। এটি ইরানিদের দারুণভাবে ক্ষতিগ্রস্ত করবে। কিন্তু বর্তমান পরিস্থিতি চলতে থাকলে তারা তাদের অবস্থান পরিবর্তন করবে না।

সেন্টকম প্রধান ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের আরও যে, লড়াই পুনরায় শুরু করাটাই একমাত্র বিকল্প হতে পারে এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাথে যৌথ হামলা চালাতে হতে পারে যুক্তরাষ্ট্রের।

একই সূত্রের বরাত দিয়ে বলা হয়, কুপার মার্কিন যৌথ বাহিনীর প্রধানদের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের কাছেও তার এই অবস্থান তুলে ধরেছেন এবং প্রস্তাবটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে।

ইসরায়েলি সম্প্রচারমাধ্যমের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরান। পরবর্তীতে ১৭ জুন একটি চুক্তি স্বাক্ষর করে, যা চূড়ান্ত চুক্তির দিকে আলোচনার সূত্রপাত ঘটিয়েছিল। তবে, হরমুজ প্রণালি দিয়ে নিরাপত্তা এবং নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে মতবিরোধের কারণে পরবর্তীতে আলোচনা স্থবির হয়ে পড়ে।

গত ৮ থেকে ২৪ জুলাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দফায় দফায় সামরিক সংঘাত হয়। নতুন এ সংঘাতে ইরানের ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালায় ওয়াশিংটন। এর জবাবে জর্ডান, বাহরাইন এবং কুয়েতসহ বেশ কয়েকটি আরব রাষ্ট্রে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামগুলোতে হামলা চালায় তেহরান।

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow