ইরানে যৌথ বাহিনীর হামলায় নিহত ১১, আহত ১৫

ইরানের পশ্চিমাঞ্চলের মারকাজি প্রদেশে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ১১ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) প্রদেশের দায়িত্বরত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। প্রদেশটির উপ-গভর্নর হাসান কামারি জানান, হামলাগুলো সরাসরি তিনটি আবাসিক এলাকাকে লক্ষ্য করে চালানো হয়, যার ফলে চারটি ভবন ধসে পড়ে এবং আরও চারটি ক্ষতিগ্রস্ত হয়। ইরানি গণমাধ্যম জানিয়েছে, প্রদেশটির মাহালাত এলাকায় সারারাত ধরে এই হামলা চালানো হয়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যাতে এখন পর্যন্ত ১,৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন। এর জবাবে ইরান ইসরায়েলসহ জর্দান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে। কেএম 

ইরানে যৌথ বাহিনীর হামলায় নিহত ১১, আহত ১৫

ইরানের পশ্চিমাঞ্চলের মারকাজি প্রদেশে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ১১ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) প্রদেশের দায়িত্বরত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

প্রদেশটির উপ-গভর্নর হাসান কামারি জানান, হামলাগুলো সরাসরি তিনটি আবাসিক এলাকাকে লক্ষ্য করে চালানো হয়, যার ফলে চারটি ভবন ধসে পড়ে এবং আরও চারটি ক্ষতিগ্রস্ত হয়।

ইরানি গণমাধ্যম জানিয়েছে, প্রদেশটির মাহালাত এলাকায় সারারাত ধরে এই হামলা চালানো হয়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যাতে এখন পর্যন্ত ১,৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন।

এর জবাবে ইরান ইসরায়েলসহ জর্দান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow