ইরানে লাখের বেশি বেসামরিক স্থাপনা ধ্বংস
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা থেকে বাদ যাচ্ছে না ইরানের বেসামরিক স্থাপনাও। এতে প্রাণহানি ঘটছে সাধারণ মানুষের। টানা এ হামলায় এ পর্যন্ত ১ লাখ ১৫ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে।
বুধবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি হালনাগাদে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের রেড ক্রিসেন্ট জানায়, ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া অবকাঠামোর মধ্যে আবাসিক ভবন, চিকিৎসা কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ত্রাণ কেন্দ্রসহ নানা ধরনের বেসামরিক স্থাপনা রয়েছে। এই স্থাপনাগুলোর ‘উল্লেখযোগ্য অংশ’ তেহরান প্রদেশে অবস্থিত। ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৫২৬ জনকে উদ্ধার করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র নয়, ইরানই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ইরানের প্রেসিডেন্ট এই মাত্র যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি চেয়েছেন।
বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালি যখন উন্মুক্ত, অবাধ এবং পরিষ্কার হবে, তখনই আমর

ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালি যখন উন্মুক্ত, অবাধ এবং পরিষ্কার হবে, তখনই আমরা এটি বিবেচনা করব। তার আগ পর্যন্ত, আমরা ইরানকে ধ্বংস করে ধূলিসাৎ করে দেব অথবা তারা যেমনটি বলে প্রস্তর যুগে পাঠিয়ে দেব।