ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি রাশিয়া ও চীনের রাষ্ট্রদূতদের সঙ্গে এক যৌথ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গরিবাবাদি জানান, বৈঠকে তিন দেশের প্রতিনিধিরা চলমান কূটনৈতিক অগ্রগতি এবং সমঝোতা স্মারক সম্পর্কিত সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন। খবর আল জাজিরার।  তিনি বলেন, ‘ইরান, চীন ও রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারত্ব এবং তিন দেশের সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে।’ তবে বৈঠকে আলোচিত বিষয়গুলোর বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে, রোববার (১৪ জুন) ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। পরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচিত সমঝোতা স্মারক আগামী রোববার স্বাক্ষরিত হবে না বলে জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow