ইরানে শীর্ষ ৬ পদে নতুন কমান্ডার দিলেন মোজতবা খামেনি

ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ ছয়টি গুরুত্বপূর্ণ পদে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনি। সোমবার (১০ আগস্ট) পৃথক ডিক্রির মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয় বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি (MNA)। নতুন নিয়োগের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে মেজর জেনারেল আলী আবদোল্লাহিকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল কিয়ুমার্স হেইদারিকে সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ করা হয়েছে। এ ছাড়া মেজর জেনারেল আহমাদ ওয়াহিদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আইআরজিসির ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মোস্তফা ইজাদি। আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার করা হয়েছে রিয়ার অ্যাডমিরাল আলী ওজমাইকে। অন্যদিকে আইআরজিসির বাসিজ অর্গানাইজেশনের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন হোসেইন তাইয়েব। মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এসব নিয়োগ দিয়েছেন। দেশটির সামরিক কাঠামোর গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন নে

ইরানে শীর্ষ ৬ পদে নতুন কমান্ডার দিলেন মোজতবা খামেনি

ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ ছয়টি গুরুত্বপূর্ণ পদে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনি।

সোমবার (১০ আগস্ট) পৃথক ডিক্রির মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয় বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি (MNA)।

নতুন নিয়োগের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে মেজর জেনারেল আলী আবদোল্লাহিকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল কিয়ুমার্স হেইদারিকে সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ করা হয়েছে।

এ ছাড়া মেজর জেনারেল আহমাদ ওয়াহিদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আইআরজিসির ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মোস্তফা ইজাদি। আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার করা হয়েছে রিয়ার অ্যাডমিরাল আলী ওজমাইকে।

অন্যদিকে আইআরজিসির বাসিজ অর্গানাইজেশনের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন হোসেইন তাইয়েব।

মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এসব নিয়োগ দিয়েছেন। দেশটির সামরিক কাঠামোর গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন নেতৃত্ব দেওয়ার অংশ হিসেবে এসব পরিবর্তন আনা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow