ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর    

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানা গেছে।    সোমবার (১ জুন) আলজাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারিতে হওয়া বিক্ষোভ চলাকালে সরকারি সম্পত্তি ধ্বংস, একটি মসজিদে অগ্নিসংযোগ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িত থাকার দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তির নাম মেহেরদাদ মোহাম্মাদিনিয়া এবং আশকান মালেকি বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়, তারা তেহরানের গিশা এলাকার জাফরি মসজিদে হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন।   তাদের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় দেশটির সর্বোচ্চ আদালত বহাল থাকার পর তা কার্যকর করা হয়। এর আগে ইরানে অর্থনৈতিক পরিস্থিতির অবনতির প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ দিকে বিক্ষোভ শুরু হয়। পরে তা ধীরে ধীরে ক্ষমতায় থাকা ধর্মীয় শাসনের বিরুদ্ধে বড় ধরনের চ্যালেঞ্জে রূপ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর    

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানা গেছে।   

সোমবার (১ জুন) আলজাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত জানুয়ারিতে হওয়া বিক্ষোভ চলাকালে সরকারি সম্পত্তি ধ্বংস, একটি মসজিদে অগ্নিসংযোগ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িত থাকার দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তির নাম মেহেরদাদ মোহাম্মাদিনিয়া এবং আশকান মালেকি বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়, তারা তেহরানের গিশা এলাকার জাফরি মসজিদে হামলার অন্যতম মূল পরিকল্পনাকারী ছিলেন।  

তাদের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় দেশটির সর্বোচ্চ আদালত বহাল থাকার পর তা কার্যকর করা হয়।

এর আগে ইরানে অর্থনৈতিক পরিস্থিতির অবনতির প্রতিবাদে গত ডিসেম্বরের শেষ দিকে বিক্ষোভ শুরু হয়। পরে তা ধীরে ধীরে ক্ষমতায় থাকা ধর্মীয় শাসনের বিরুদ্ধে বড় ধরনের চ্যালেঞ্জে রূপ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow