ইরানে হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন : জমিয়ত
ইরানের সার্বভৌম ভূখণ্ডে চলমান ইসরায়েল-আমেরিকার হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে দলটি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ মন্তব্য করেন।
বিবৃতিতে নেতারা বলেন, ইরানের বিরুদ্ধে এ ধরনের আগ্রাসী পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সামরিক হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে এবং বিশ্বশান্তির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে।
তারা বলেন, সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই যেকোনো সংকটের স্থায়ী সমাধান সম্ভব। শক্তি প্রদর্শন ও যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়; বরং তা নিরীহ মানুষের জীবন ও সম্পদের অপূরণীয় ক্ষতি ডেকে আনে।
আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও ওআইসি-এর প্রতি আহ্বান জানিয়ে জমিয়ত নেতারা বলেন, অবিলম্বে কার্যকর উদ্যোগ নিয়ে আগ্রাসন বন্ধে পদক্ষেপ নিতে হবে এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনত
ইরানের সার্বভৌম ভূখণ্ডে চলমান ইসরায়েল-আমেরিকার হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে দলটি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ মন্তব্য করেন।
বিবৃতিতে নেতারা বলেন, ইরানের বিরুদ্ধে এ ধরনের আগ্রাসী পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সামরিক হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে এবং বিশ্বশান্তির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে।
তারা বলেন, সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমেই যেকোনো সংকটের স্থায়ী সমাধান সম্ভব। শক্তি প্রদর্শন ও যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়; বরং তা নিরীহ মানুষের জীবন ও সম্পদের অপূরণীয় ক্ষতি ডেকে আনে।
আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও ওআইসি-এর প্রতি আহ্বান জানিয়ে জমিয়ত নেতারা বলেন, অবিলম্বে কার্যকর উদ্যোগ নিয়ে আগ্রাসন বন্ধে পদক্ষেপ নিতে হবে এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জানায়, অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে তাদের অবস্থান সবসময় সুস্পষ্ট ও আপসহীন থাকবে।