ইরানে ৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

ইরানে সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অনেক কমে গেছে বলেও দাবি করেছে ওয়াশিংটন। খবর শাফাক নিউজের। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক ব্রিফিংয়ে বলেন, ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ৯০ শতাংশের বেশি এবং ড্রোন হামলা প্রায় ৮৫ শতাংশ কমেছে। তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের পারমাণবিক কর্মসূচির অবকাঠামো এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ধ্বংস করার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। মুখপাত্রের দাবি, এই অভিযানে এখন পর্যন্ত ইরানের ৫০টির বেশি জাহাজ ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ড্রোন বহনকারী একটি বড় জাহাজও ছিল। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করেছিলেন। কিন্তু ইরান সেই পথ বেছে নেয়নি। এদিকে সংঘাতে আহত ১৪০ মার্কিন সেনার মধ্যে ১০৮ জন ইতোমধ্যে আবার দায়িত্বে ফিরে গেছেন বলে জানিয়েছে পেন্টাগন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow