ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোনে কথা বলেছেন। এ তথ্য জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন কান নিউজ। প্রতিবেদনে বলা হয়, বৈরুতে ইসরায়েলি বিমান হামলার জবাবে ইরান ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর দুই নেতার মধ্যে এই টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়। তবে ফোনালাপের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি নেতানিয়াহুর কার্যালয় কিংবা হোয়াইট হাউস। ফোনালাপের আগে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে পাল্টা হামলা না চালানোর পরামর্শ দেবেন। ট্রাম্পের ভাষায়, আমি তাকে বলব পাল্টা হামলা না চালাতে, কারণ আমি চাই না যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি-সংক্রান্ত আলোচনা ভেঙে পড়ুক। সূত্র : আল জাজিরা

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোনে কথা বলেছেন। এ তথ্য জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন কান নিউজ।

প্রতিবেদনে বলা হয়, বৈরুতে ইসরায়েলি বিমান হামলার জবাবে ইরান ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর দুই নেতার মধ্যে এই টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়।

তবে ফোনালাপের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি নেতানিয়াহুর কার্যালয় কিংবা হোয়াইট হাউস।

ফোনালাপের আগে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে পাল্টা হামলা না চালানোর পরামর্শ দেবেন।

ট্রাম্পের ভাষায়, আমি তাকে বলব পাল্টা হামলা না চালাতে, কারণ আমি চাই না যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি-সংক্রান্ত আলোচনা ভেঙে পড়ুক।

সূত্র : আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow