ইরানের ইউরেনিয়াম সরিয়ে ফেলতে হবে : নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত তখনই শেষ হবে, যখন দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে ফেলা হবে এবং পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হবে। রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। নেতানিয়াহু বলেন, ‘এই সংঘাত এখনো শেষ হয়নি। কারণ ইরানের কাছে এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। সেখানে এমন সমৃদ্ধকরণ কেন্দ্রও আছে, যেগুলো ধ্বংস করতে হবে।’ ইউরেনিয়াম কীভাবে সরানো হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেখানে গিয়ে সেটি সরিয়ে ফেলতে হবে।’ তিনি আরও দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের অবস্থান পোষণ করেন। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, ট্রাম্প তাকে বলেছেন, ‘আমি সেখানে ঢুকতে চাই।’ তবে এ বিষয়ে ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের সঙ্গে নেতানিয়াহুর মন্তব্যে কিছুটা পার্থক্য দেখা গেছে। ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ইতোমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানকে ‘সামরিকভাবে পরাজিত করা হয়েছে’ এবং প্রয়োজন হলে যে কোনো সময় ইরানের ইউরেনিয়াম নিয়ন্ত্

ইরানের ইউরেনিয়াম সরিয়ে ফেলতে হবে : নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত তখনই শেষ হবে, যখন দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে ফেলা হবে এবং পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হবে। রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। নেতানিয়াহু বলেন, ‘এই সংঘাত এখনো শেষ হয়নি। কারণ ইরানের কাছে এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। সেখানে এমন সমৃদ্ধকরণ কেন্দ্রও আছে, যেগুলো ধ্বংস করতে হবে।’ ইউরেনিয়াম কীভাবে সরানো হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেখানে গিয়ে সেটি সরিয়ে ফেলতে হবে।’ তিনি আরও দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের অবস্থান পোষণ করেন। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, ট্রাম্প তাকে বলেছেন, ‘আমি সেখানে ঢুকতে চাই।’ তবে এ বিষয়ে ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের সঙ্গে নেতানিয়াহুর মন্তব্যে কিছুটা পার্থক্য দেখা গেছে। ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ইতোমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানকে ‘সামরিকভাবে পরাজিত করা হয়েছে’ এবং প্রয়োজন হলে যে কোনো সময় ইরানের ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব। তিনি সতর্ক করে বলেন, ‘কেউ সেখানে গেলে আমরা তা জানতে পারব এবং তাদের ধ্বংস করে দেব।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow