ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক চাপের হুমকি ট্রাম্পের
ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে আলোচনা অচলাবস্থায় থাকায় ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।
শুক্রবার ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে ‘শক্তিশালী অর্থনৈতিক হামলা’ চালানো হবে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সময়সূচি এসব পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।
এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন কিছু অর্থনৈতিক ব্যবস্থা ঘোষণা করা হবে। তিনি বলেন, ইরানের ওপর আর্থিক চাপের পাশাপাশি দেশটির বন্দরগুলোতে প্রবেশ সীমিত করতে নৌ অবরোধও অব্যাহত থাকবে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে অর্থ লেনদেনে জড়িত কয়েকটি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, ভুয়া কোম্পানি, ব্যাংক ও আর্থিক সহযোগীর ওপর নিষেধাজ্ঞা দেয়। এসব প্রতিষ্ঠান ইরানের হয়ে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার মাধ্যমে কোটি কোটি ডলার সরাতে সহায়তা করেছে বলে অভিযোগ ওয়াশিংটনের।
এ ছাড়া ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে অর্থ লেনদেন, নিষেধাজ্ঞা এড়
ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে আলোচনা অচলাবস্থায় থাকায় ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে নতুন পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।
শুক্রবার ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে ‘শক্তিশালী অর্থনৈতিক হামলা’ চালানো হবে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সময়সূচি এসব পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।
এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন কিছু অর্থনৈতিক ব্যবস্থা ঘোষণা করা হবে। তিনি বলেন, ইরানের ওপর আর্থিক চাপের পাশাপাশি দেশটির বন্দরগুলোতে প্রবেশ সীমিত করতে নৌ অবরোধও অব্যাহত থাকবে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে অর্থ লেনদেনে জড়িত কয়েকটি মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, ভুয়া কোম্পানি, ব্যাংক ও আর্থিক সহযোগীর ওপর নিষেধাজ্ঞা দেয়। এসব প্রতিষ্ঠান ইরানের হয়ে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার মাধ্যমে কোটি কোটি ডলার সরাতে সহায়তা করেছে বলে অভিযোগ ওয়াশিংটনের।
এ ছাড়া ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে অর্থ লেনদেন, নিষেধাজ্ঞা এড়ানো এবং অবৈধভাবে অর্থ স্থানান্তরের অভিযোগে দুটি ডিজিটাল সম্পদ বিনিময় প্রতিষ্ঠান ও একটি বহুজাতিক করপোরেট নেটওয়ার্কের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র: শাফাক নিউজ