ইরানের ওপর মার্কিন হামলা যুদ্ধবিরতি ‘অর্থহীন’ করে তুলেছে 

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, এই হামলার ফলে যুদ্ধবিরতি ‘অর্থহীন’ হয়ে পড়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও অপরাধমূলক’ হামলা শুধু জাতিসংঘ সনদের ‘স্পষ্ট লঙ্ঘন’ নয়, বরং ৮ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতিকেও কার্যত অকার্যকর করে দিয়েছে। খবর আল জাজিরার।  বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অপরাধমূলক কর্মকাণ্ডের অত্যন্ত গুরুতর পরিণতির দায়ভার যুক্তরাষ্ট্রের নেতাদের ওপর বর্তায়।’ ইরান অভিযোগ করেছে, মার্কিন হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করবে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে, ওমান উপসাগরে একটি ইরানি কার্গো বার্জে মার্কিন প্রজেক্টাইল আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরান। বার্জে থাকা পাঁচজন নাবিককে আশপাশ দিয়ে যাওয়া জাহাজগুলো উদ্ধার করে নিরাপদে ওমানে নিয়ে যায়। ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ইরানের ওপর মার্কিন হামলা যুদ্ধবিরতি ‘অর্থহীন’ করে তুলেছে 

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, এই হামলার ফলে যুদ্ধবিরতি ‘অর্থহীন’ হয়ে পড়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ‘অবৈধ ও অপরাধমূলক’ হামলা শুধু জাতিসংঘ সনদের ‘স্পষ্ট লঙ্ঘন’ নয়, বরং ৮ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতিকেও কার্যত অকার্যকর করে দিয়েছে। খবর আল জাজিরার। 

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অপরাধমূলক কর্মকাণ্ডের অত্যন্ত গুরুতর পরিণতির দায়ভার যুক্তরাষ্ট্রের নেতাদের ওপর বর্তায়।’

ইরান অভিযোগ করেছে, মার্কিন হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করবে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এর আগে, ওমান উপসাগরে একটি ইরানি কার্গো বার্জে মার্কিন প্রজেক্টাইল আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরান। বার্জে থাকা পাঁচজন নাবিককে আশপাশ দিয়ে যাওয়া জাহাজগুলো উদ্ধার করে নিরাপদে ওমানে নিয়ে যায়। ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow