ইরানের গোয়েন্দা প্রধানকে হত্যা, উপহাসের সুরে দায় স্বীকার ইসরায়েলের

ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমিকে হত্যার দায় স্বীকার করেছে দখলদার ইসরায়েল। সোমবার (৬ এপ্রিল) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের এক টেলিগ্রাম বার্তায় জানায়, ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল সাঈদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন।  উপহাসের সুরে তারা আরও জানায়, জেনারেল খাদেমির মৃত্যু ইরানের জন্য আরও একটি বড় ধাক্কা। সাম্প্রতিক সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় সাধারণত ইসরায়েল বা যুক্তরাষ্ট্র দায় স্বীকার করার পরই ইরান তা নিশ্চিত করেছে। যদিও এবারের ঘটনা ভিন্ন। ইরান নিজেই আগে খাদেমির নিহত হওয়ার খবর প্রকাশ করে। আইআরজিসি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছিল, আজ ভোরে আমেরিকান-জায়নবাদী শত্রুদের এক সন্ত্রাসী হামলায় গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সৈয়দ মাজিদ খাদেমি নিহত হয়েছেন। নৃশংস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আইআরজিসি এটিকে এক কাপুরুষোচিত হামলা হিসেবে অভিহিত করেছে। তবে তারা হামলাটি ঠিক কোথায় এবং কীভাবে পরিচালিত হয়েছে, সে সম্পর্কে তা

ইরানের গোয়েন্দা প্রধানকে হত্যা, উপহাসের সুরে দায় স্বীকার ইসরায়েলের
ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমিকে হত্যার দায় স্বীকার করেছে দখলদার ইসরায়েল। সোমবার (৬ এপ্রিল) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের এক টেলিগ্রাম বার্তায় জানায়, ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল সাঈদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন।  উপহাসের সুরে তারা আরও জানায়, জেনারেল খাদেমির মৃত্যু ইরানের জন্য আরও একটি বড় ধাক্কা। সাম্প্রতিক সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় সাধারণত ইসরায়েল বা যুক্তরাষ্ট্র দায় স্বীকার করার পরই ইরান তা নিশ্চিত করেছে। যদিও এবারের ঘটনা ভিন্ন। ইরান নিজেই আগে খাদেমির নিহত হওয়ার খবর প্রকাশ করে। আইআরজিসি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছিল, আজ ভোরে আমেরিকান-জায়নবাদী শত্রুদের এক সন্ত্রাসী হামলায় গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সৈয়দ মাজিদ খাদেমি নিহত হয়েছেন। নৃশংস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আইআরজিসি এটিকে এক কাপুরুষোচিত হামলা হিসেবে অভিহিত করেছে। তবে তারা হামলাটি ঠিক কোথায় এবং কীভাবে পরিচালিত হয়েছে, সে সম্পর্কে তারা বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ  করেনি। উল্লেখ্য, জেনারেল সৈয়দ মাজিদ খাদেমি এর আগে আইআরজিসির ইন্টেলিজেন্স প্রোটেকশন অর্গানাইজেশনের প্রধান ছিলেন এবং ২০২৫ সালের ১৫ জুনে মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হন। সূত্র : বিবিসি নিউজ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow