ইরানের ড্রোন হেডকোয়ার্টারে হামলার দাবি ইসরায়েলের
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানে আবার এক দফা বিমান হামলা চালিয়েছে, যার অংশ হিসেবে দেশটির একটি ড্রোন হেডকোর্টার লক্ষ্যবস্তু করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তাদের বিমানবাহিনী ইরানের বিভিন্ন স্থানে সরকারে নিয়ন্ত্রণাধীন ডজনখানেক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর একটি ড্রোন হেডকোয়ার্টারও ছিল।
What's Your Reaction?
