ইরানের পক্ষে অবস্থান নিলেন রুশ দূত

যুদ্ধ বন্ধে চলমান আলোচনার বিষয়ে ইরানের মূল্যায়ন বাস্তব পরিস্থিতির সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। আর যুক্তরাষ্ট্র অগ্রগতির চিত্র কিছুটা বাড়িয়ে তুলে ধরছে, এমনটিই মনে করছে রাশিয়া।  জেনেভায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা উলিয়ানভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ইরানের মূল্যায়ন বাস্তব অবস্থার কাছাকাছি। তিনি আরও মন্তব্য করেন, এই পর্যায়ে যুক্তরাষ্ট্রের বার্তা কম দায়িত্বশীল বলে মনে হচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর আলোচনা নিয়ে বিভিন্ন পক্ষ ভিন্নধর্মী বক্তব্য দিয়ে আসছে। এ অবস্থায় রুশ দূতের মন্তব্য নতুন করে কূটনৈতিক আলোচনায় গুরুত্ব পেয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow