ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চাইছেন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চাইছেন। বুধবার (১ মার্চ) রাতের টেলিভিশন ভাষণ দেওয়ার আগে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এই দাবি করেন তিনি। পোস্টে ট্রাম্প লেখেন, ইরান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছে। আমি এটি তখনই বিবেচনা করবো, যখন হরমুজ প্রণালী খোলা, স্বাধীন ও নিরাপদ থাকবে। তার আগ পর্যন্ত আমরা ইরানকে সম্পূর্ণ ধ্বংস করার লক্ষ্য নিয়ে আগাচ্ছি। অন্যদিকে, ইরানের বিপ্লবী প্রহরী বাহিনী (আইআরজিসি) জানিয়েছে যে হরমুজ প্রণালীর পরিস্থিতি ‘দৃঢ়ভাবে ও প্রাধান্যসহ’ তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং মার্কিন প্রেসিডেন্টের ‘হাস্যকর প্রদর্শনী’র মাধ্যমে এই জাতির শত্রুদের জন্য কখনো খোলা হবে না। সূত্র: আল-জাজিরা এসএএইচ

ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চাইছেন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চাইছেন। বুধবার (১ মার্চ) রাতের টেলিভিশন ভাষণ দেওয়ার আগে নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এই দাবি করেন তিনি।

পোস্টে ট্রাম্প লেখেন, ইরান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছে। আমি এটি তখনই বিবেচনা করবো, যখন হরমুজ প্রণালী খোলা, স্বাধীন ও নিরাপদ থাকবে। তার আগ পর্যন্ত আমরা ইরানকে সম্পূর্ণ ধ্বংস করার লক্ষ্য নিয়ে আগাচ্ছি।

অন্যদিকে, ইরানের বিপ্লবী প্রহরী বাহিনী (আইআরজিসি) জানিয়েছে যে হরমুজ প্রণালীর পরিস্থিতি ‘দৃঢ়ভাবে ও প্রাধান্যসহ’ তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং মার্কিন প্রেসিডেন্টের ‘হাস্যকর প্রদর্শনী’র মাধ্যমে এই জাতির শত্রুদের জন্য কখনো খোলা হবে না।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow