ইরানের ‘বিকল্প অস্ত্র’ বাব আল-মান্দেব প্রণালি: মেদভেদেভ 

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, হরমুজ প্রণালির পাশাপাশি বাব আল-মান্দেব প্রণালিও ইরানের জন্য একটি ‘বিকল্প অস্ত্র’। আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরানে অবস্থানকালে একথা বলেন মেদভেদেভ। এর আগে তিনি মন্তব্য করেছিলেন, হরমুজ প্রণালি ইরানের জন্য এমন একটি কৌশলগত সম্পদ, যার প্রতিরোধক্ষমতা পারমাণবিক অস্ত্রের সমতুল্য। খবর আল-জাজিরার।  একই বক্তব্যে মেদভেদেভ বলেন, ইয়েমেন, জিবুতি ও ইরিত্রিয়ার মধ্যবর্তী বাব আল-মান্দেব প্রণালিও ইরানের হাতে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটি এডেন উপসাগরকে লোহিত সাগর ও সুয়েজ খালের সঙ্গে যুক্ত করেছে।  তিনি সতর্ক করে বলেন, আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে। তিনি বলেন, ‘আমি আশা করি পরিস্থিতি সেখানে গড়াবে না। তবে এ অঞ্চলে যারা সংঘাত উসকে দিতে চায় তাদের বিষয়টি মনে রাখা উচিত।’  উল্লেখ্য, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এর আগে বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল। এ ছাড়া গত ৮ জুন তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা ঘোষণাও দেয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow