ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সাম্প্রতিক সামরিক হামলা মোকাবিলা করার পর ইরানের মধ্যে ‘নতুন ধরনের শক্তির অনুভূতি’ তৈরি হয়েছে। এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে জন কেরি ইরানের সঙ্গে আলোচনায় মার্কিন আলোচকদের সতর্ক থাকার আহ্বান জানান। খবর আল জাজিরার। তিনি বলেন, ‘এ পর্যন্ত যে সামরিক হামলা হয়েছে, তা মোকাবিলা করতে পারায় ইরানের মধ্যে নতুন এক ধরনের শক্তির অনুভূতি তৈরি হয়েছে।’ কেরি আরও বলেন, ‘ইরান যুদ্ধ কৌশল খুব ভালোভাবে বোঝে এবং বিশ্বের যেকোনো দেশের মতোই দক্ষতার সঙ্গে তা ব্যবহার করতে পারে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহেও আমরা সেটিই দেখেছি। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ডেমোক্র্যাট নেতা কেরি। তিনি ২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তির প্রধান আলোচকও ছিলেন। বর্তমানে ওই চুক্তি প্রায় অকার্যকর।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সাম্প্রতিক সামরিক হামলা মোকাবিলা করার পর ইরানের মধ্যে ‘নতুন ধরনের শক্তির অনুভূতি’ তৈরি হয়েছে।
এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে জন কেরি ইরানের সঙ্গে আলোচনায় মার্কিন আলোচকদের সতর্ক থাকার আহ্বান জানান। খবর আল জাজিরার।
তিনি বলেন, ‘এ পর্যন্ত যে সামরিক হামলা হয়েছে, তা মোকাবিলা করতে পারায় ইরানের মধ্যে নতুন এক ধরনের শক্তির অনুভূতি তৈরি হয়েছে।’
কেরি আরও বলেন, ‘ইরান যুদ্ধ কৌশল খুব ভালোভাবে বোঝে এবং বিশ্বের যেকোনো দেশের মতোই দক্ষতার সঙ্গে তা ব্যবহার করতে পারে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহেও আমরা সেটিই দেখেছি।
২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ডেমোক্র্যাট নেতা কেরি। তিনি ২০১৫ সালে ইরান ও বিশ্বশক্তিগুলোর মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তির প্রধান আলোচকও ছিলেন। বর্তমানে ওই চুক্তি প্রায় অকার্যকর।
What's Your Reaction?