ইরানের রেলসেতুতে বিমান হামলা, নিহত ২

ইরানের কাশান শহরের একটি রেলসেতুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর আল জাজিরার। প্রতিবেদনে জানানো হয়, ইরানের কাশান শহরের ইয়াহিয়া আবাদ রেলসেতুতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। ইস্পাহানের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে জানানো হয়েছে, এই হামলায় দুই জন নিহত হয়েছেন। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানে বসবাসকারীদের আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রেনে ভ্রমণ না করার বিষয়ে সতর্ক করে বার্তা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ফারসি ভাষার অ্যাকাউন্টে দেওয়া ওই বার্তায় আইডিএফ জানায়, ইরানের মানুষকে নিজেদের নিরাপত্তার স্বার্থে রাত ৯টা পর্যন্ত ট্রেন ব্যবহার ও ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হচ্ছে। তারা আরও জানায়, ট্রেনে এবং রেললাইনের আশপাশে অবস্থান করলে জীবন ঝুঁকির মধ্যে পড়বে। ট্রেন ব্যবহার না করতে ইরানের জনগণকে সতর্কবার্তা দেওয়ার পর এ হামলা চালানো হলো। উল্লেখ্য, ইরানকে চুক্তিতে রাজি হতে মার্কিন প্রসিডেন্ট ট্রাম্পের দেওয়া আলটিমেটাম যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮ টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) শেষ হচ্ছে। ট্রাম্প বলেছেন, ইরানকে এক রাতেই নিশ

ইরানের রেলসেতুতে বিমান হামলা, নিহত ২

ইরানের কাশান শহরের একটি রেলসেতুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে জানানো হয়, ইরানের কাশান শহরের ইয়াহিয়া আবাদ রেলসেতুতে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। ইস্পাহানের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে জানানো হয়েছে, এই হামলায় দুই জন নিহত হয়েছেন।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানে বসবাসকারীদের আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রেনে ভ্রমণ না করার বিষয়ে সতর্ক করে বার্তা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ফারসি ভাষার অ্যাকাউন্টে দেওয়া ওই বার্তায় আইডিএফ জানায়, ইরানের মানুষকে নিজেদের নিরাপত্তার স্বার্থে রাত ৯টা পর্যন্ত ট্রেন ব্যবহার ও ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হচ্ছে।

তারা আরও জানায়, ট্রেনে এবং রেললাইনের আশপাশে অবস্থান করলে জীবন ঝুঁকির মধ্যে পড়বে।

ট্রেন ব্যবহার না করতে ইরানের জনগণকে সতর্কবার্তা দেওয়ার পর এ হামলা চালানো হলো।

উল্লেখ্য, ইরানকে চুক্তিতে রাজি হতে মার্কিন প্রসিডেন্ট ট্রাম্পের দেওয়া আলটিমেটাম যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮ টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) শেষ হচ্ছে। ট্রাম্প বলেছেন, ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow