ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ শেষ: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটেছে এবং তেহরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে। সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র‍্যালিতে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, আপনারা হয়তো শুনেছেন, আমরা আজ ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটিয়েছি। তারা কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে সম্মত হয়েছে, আর এটিই ছিল আমাদের প্রধান শর্ত। বক্তৃতার পরবর্তী অংশেও তিনি একই ধরনের মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আজ আমরা ইরানের সঙ্গে বিষয়টি মিটিয়ে ফেলেছি। তিনি আরও দাবি করেন, আমরা একটি দারুণ চুক্তি করছি। সেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। খুব শিগগিরই মানুষ ঘরে ফিরতে শুরু করবে। বিষয়টি প্রায় সম্পন্ন হয়ে গেছে। আমরা যা চেয়েছিলাম, তার সবই পেয়েছি। তবে ট্রাম্পের এই বক্তব্যের পর ইরান বা অন্য কোনো সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া তার উল্লেখিত চুক্তির শর্তাবলি বা বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি। সূত্র: আল-জাজিরা এমএসএম

ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ শেষ: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটেছে এবং তেহরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে।

সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র‍্যালিতে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, আপনারা হয়তো শুনেছেন, আমরা আজ ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটিয়েছি। তারা কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে সম্মত হয়েছে, আর এটিই ছিল আমাদের প্রধান শর্ত।

বক্তৃতার পরবর্তী অংশেও তিনি একই ধরনের মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আজ আমরা ইরানের সঙ্গে বিষয়টি মিটিয়ে ফেলেছি।

তিনি আরও দাবি করেন, আমরা একটি দারুণ চুক্তি করছি। সেখানে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। খুব শিগগিরই মানুষ ঘরে ফিরতে শুরু করবে। বিষয়টি প্রায় সম্পন্ন হয়ে গেছে। আমরা যা চেয়েছিলাম, তার সবই পেয়েছি।

তবে ট্রাম্পের এই বক্তব্যের পর ইরান বা অন্য কোনো সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া তার উল্লেখিত চুক্তির শর্তাবলি বা বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow