ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, সামনে আরও হামলা হবে: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি এবং সামনে আরও বড় ধরনের সামরিক হামলা পরিচালিত হবে। বৃহস্পতিবার (০৯ জুলাই) দক্ষিণ ইসরায়েলের হাতজেরিম বিমানঘাঁটিতে বিমান বাহিনীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধ শেষ হয়নি। সামনে নতুন নতুন চ্যালেঞ্জ রয়েছে। নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে আকাশসীমায় আধিপত্য বজায় রাখা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা নীতির অন্যতম প্রধান ভিত্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই অনুষ্ঠানে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখনো শেষ হয়নি। নতুন পরিকল্পনা প্রস্তুত রয়েছে এবং সামনে আরও বড় ধরনের অভিযান পরিচালিত হতে পারে। এ জন্য সেনাদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর গত দুই দিনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। গত ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। ইরানের দাবি, ওই হামলায় তিন হাজারের বেশি মানুষ নিহত হন, যার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি এবং সামনে আরও বড় ধরনের সামরিক হামলা পরিচালিত হবে।
বৃহস্পতিবার (০৯ জুলাই) দক্ষিণ ইসরায়েলের হাতজেরিম বিমানঘাঁটিতে বিমান বাহিনীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধ শেষ হয়নি। সামনে নতুন নতুন চ্যালেঞ্জ রয়েছে।
নেতানিয়াহু বলেন, মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে আকাশসীমায় আধিপত্য বজায় রাখা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা নীতির অন্যতম প্রধান ভিত্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা ধরে রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একই অনুষ্ঠানে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখনো শেষ হয়নি। নতুন পরিকল্পনা প্রস্তুত রয়েছে এবং সামনে আরও বড় ধরনের অভিযান পরিচালিত হতে পারে। এ জন্য সেনাদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর গত দুই দিনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে।
গত ফেব্রুয়ারিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। ইরানের দাবি, ওই হামলায় তিন হাজারের বেশি মানুষ নিহত হন, যার মধ্যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও ছিলেন। জবাবে ইরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
সংঘাত বন্ধে গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সই করলেও বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ওই সমঝোতা কার্যত শেষ হয়ে গেছে। এরপরই দুই পক্ষের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা শুরু হয়।
সূত্র : মিডল ইস্ট মনিটর
What's Your Reaction?