‘ইরানের সরকার পতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিহত বা গুরুতর আহত হয়েছেন। এমন একটি খবর প্রকাশ করে ইরানি সংবাদমাধ্যম। এরপর বিষয়টি ‘গুজব’ বলে জানা। শুধু তাই নয়, নিহতের খবরে প্রকাশ্যে আসার পর নিজেই কথা বলেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘ইরানের সরকার পতনের ব্যাপারটি পুরোপুরি নির্ভর করছে দেশটির জনগণের ওপর এবং ইসরায়েলের কাজ হলো জনগণকে এ ব্যাপারে উৎসাহিত করা।’
সোমবার (৯ মার্চ) ইরানের নিক্ষিপ্ত ড্রোন-ক্ষেপণাস্ত্রে আহতদের দেখতে ইসরায়েলের ন্যাশনাল হেলথ ইমার্জেন্সি সেন্টারে গিয়েছিলেন নেতানিয়াহু।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের আকাঙ্ক্ষা হলো ইরানের সাধারণ জনগণকে স্বৈরাচারের জোয়াল ছুড়ে ফেলতে উৎসাহিত করা; এখানে মূল কাজ, অর্থাৎ সরকার পতনের ব্যাপারটি পুরোপুরি ইরানের জনগণের হাতে। এটা পুরোপুরি তাদের ওপর নির্ভর করছে।’
তিনি বলেন, ‘এটা সত্যি যে গত ১০ দিনে আমরা ইরানের ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের হাড় ভেঙে দিয়েছি এবং এখনো আমাদের বাহু প্রসারিত। যদি ইরানের জনগণ সরকারের পতন ঘটাতে সক্ষম হয়— সেই সাফল্যের ভাগীদার হবো আমরাও এবং সেটি হবে ইসরায়েলের জন্য একটি অসাধারণ পরিবর্তন। ইস
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিহত বা গুরুতর আহত হয়েছেন। এমন একটি খবর প্রকাশ করে ইরানি সংবাদমাধ্যম। এরপর বিষয়টি ‘গুজব’ বলে জানা। শুধু তাই নয়, নিহতের খবরে প্রকাশ্যে আসার পর নিজেই কথা বলেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘ইরানের সরকার পতনের ব্যাপারটি পুরোপুরি নির্ভর করছে দেশটির জনগণের ওপর এবং ইসরায়েলের কাজ হলো জনগণকে এ ব্যাপারে উৎসাহিত করা।’
সোমবার (৯ মার্চ) ইরানের নিক্ষিপ্ত ড্রোন-ক্ষেপণাস্ত্রে আহতদের দেখতে ইসরায়েলের ন্যাশনাল হেলথ ইমার্জেন্সি সেন্টারে গিয়েছিলেন নেতানিয়াহু।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের আকাঙ্ক্ষা হলো ইরানের সাধারণ জনগণকে স্বৈরাচারের জোয়াল ছুড়ে ফেলতে উৎসাহিত করা; এখানে মূল কাজ, অর্থাৎ সরকার পতনের ব্যাপারটি পুরোপুরি ইরানের জনগণের হাতে। এটা পুরোপুরি তাদের ওপর নির্ভর করছে।’
তিনি বলেন, ‘এটা সত্যি যে গত ১০ দিনে আমরা ইরানের ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের হাড় ভেঙে দিয়েছি এবং এখনো আমাদের বাহু প্রসারিত। যদি ইরানের জনগণ সরকারের পতন ঘটাতে সক্ষম হয়— সেই সাফল্যের ভাগীদার হবো আমরাও এবং সেটি হবে ইসরায়েলের জন্য একটি অসাধারণ পরিবর্তন। ইসরায়েলের একটি স্থায়ী নিরাপত্তা হুমকির অবসান ঘটবে।’