‘ইরানের সর্বোচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক, পাশে থাকবে জনগণ’

ইরানের সর্বোচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক, দেশটির জনগণ ‘শেষ পর্যন্ত’ সেই সিদ্ধান্তের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের বার্তা সংস্থা ফারসের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। পেজেশকিয়ান বলেন, যুদ্ধ করা উচিত কি না, এ বিষয়ে যুদ্ধের কমান্ডাররা তার বা সাধারণ মানুষের চেয়ে ভালো জানেন। তারা নিজেদের সক্ষমতা সম্পর্কে অবগত এবং পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক, জনগণ শেষ পর্যন্ত তার সঙ্গে থাকবে। এমনকি প্রয়োজন হলে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, যুদ্ধ বা প্রতিরোধে অংশ নিতে তিনি ভয় পান না। বরং এ ধরনের পরিস্থিতিতে তারা প্রায়ই নিজেদের ঝুঁকির মধ্যে ফেলেন। সম্ভাব্য হত্যাচেষ্টা নিয়েও মন্তব্য করেন পেজেশকিয়ান। তিনি বলেন, একদিন তাদের হত্যা করা হলেও সেটিকে তিনি ভয় পান না। ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন দেশটির নেতৃত্বের সিদ্ধান্ত এবং আঞ্চলিক সংঘাতের পরিস্থিতি নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে।

‘ইরানের সর্বোচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক, পাশে থাকবে জনগণ’


ইরানের সর্বোচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক, দেশটির জনগণ ‘শেষ পর্যন্ত’ সেই সিদ্ধান্তের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের বার্তা সংস্থা ফারসের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

পেজেশকিয়ান বলেন, যুদ্ধ করা উচিত কি না, এ বিষয়ে যুদ্ধের কমান্ডাররা তার বা সাধারণ মানুষের চেয়ে ভালো জানেন। তারা নিজেদের সক্ষমতা সম্পর্কে অবগত এবং পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক, জনগণ শেষ পর্যন্ত তার সঙ্গে থাকবে। এমনকি প্রয়োজন হলে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, যুদ্ধ বা প্রতিরোধে অংশ নিতে তিনি ভয় পান না। বরং এ ধরনের পরিস্থিতিতে তারা প্রায়ই নিজেদের ঝুঁকির মধ্যে ফেলেন।

সম্ভাব্য হত্যাচেষ্টা নিয়েও মন্তব্য করেন পেজেশকিয়ান। তিনি বলেন, একদিন তাদের হত্যা করা হলেও সেটিকে তিনি ভয় পান না।

ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন দেশটির নেতৃত্বের সিদ্ধান্ত এবং আঞ্চলিক সংঘাতের পরিস্থিতি নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow