ইরানের ‘সুনির্দিষ্ট’ পরিকল্পনা: এবার ‘বড় চমক’ দেখবে মার্কিন-ইসরায়েল

মার্কিন-ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট’ পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে ইরান। পরিকল্পনার অংশ হিসেবে শিগগির আরও ‘বড় চমক’ দেখবে আগ্রাসী যৌথ বাহিনী। শনিবার (৪ এপ্রিল) উচ্চ পর্যায়ের এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি। ওই কর্মকর্তা জানিয়েছেন, ইরান একটি সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় একটি চমক অপেক্ষা করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলকে অকার্যকর হিসেবে আখ্যায়িত করেছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘ডায়নামিক লক্ষ্য’ সংক্রান্ত যে মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছিলেন তা সামরিক দৃষ্টিকোণ থেকে অর্থহীন। আরও পড়ুন>>শিগগির যৌথ বাহিনীকে ‘নতুন চমক’ দেখাবে ইরান জানা গেছে, একটি পূর্ব-নির্ধারিত কৌশল ও লক্ষ্য নিয়ে তৈরি তালিকা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করছে ইরান। ইরানের অ্যাসেমেট্রিক যুদ্ধ কৌশলেরই অংশ এটি। এই কৌশলে ধাপে ধাপে প্রতিপক্ষকে দুর্বল করতে সক্ষম হবে ইরান। ওই কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্র সামরিক অভিযানে বারবার ব্যর্থ হবার পরেও মিডিয়ার মাধ্যমে নিজেদের দুর্বলতা ঢাকতে চাচ্ছে। ইরান স্পষ্ট ক

ইরানের ‘সুনির্দিষ্ট’ পরিকল্পনা: এবার ‘বড় চমক’ দেখবে মার্কিন-ইসরায়েল

মার্কিন-ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট’ পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে ইরান। পরিকল্পনার অংশ হিসেবে শিগগির আরও ‘বড় চমক’ দেখবে আগ্রাসী যৌথ বাহিনী।

শনিবার (৪ এপ্রিল) উচ্চ পর্যায়ের এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি।

ওই কর্মকর্তা জানিয়েছেন, ইরান একটি সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় একটি চমক অপেক্ষা করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলকে অকার্যকর হিসেবে আখ্যায়িত করেছেন ওই কর্মকর্তা।

তিনি বলেন, ‘ডায়নামিক লক্ষ্য’ সংক্রান্ত যে মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছিলেন তা সামরিক দৃষ্টিকোণ থেকে অর্থহীন।

আরও পড়ুন>>
শিগগির যৌথ বাহিনীকে ‘নতুন চমক’ দেখাবে ইরান

জানা গেছে, একটি পূর্ব-নির্ধারিত কৌশল ও লক্ষ্য নিয়ে তৈরি তালিকা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করছে ইরান। ইরানের অ্যাসেমেট্রিক যুদ্ধ কৌশলেরই অংশ এটি। এই কৌশলে ধাপে ধাপে প্রতিপক্ষকে দুর্বল করতে সক্ষম হবে ইরান।

ওই কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্র সামরিক অভিযানে বারবার ব্যর্থ হবার পরেও মিডিয়ার মাধ্যমে নিজেদের দুর্বলতা ঢাকতে চাচ্ছে। ইরান স্পষ্ট কৌশল ও লক্ষ্য নিয়ে পরিকল্পিতভাবে প্রতিরোধ করছে এবং সামরিক সংঘাতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের প্রতি শক্তিশালী প্রতিক্রিয়া দেখাচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এমন আহ্বান জানিয়ে চীন। ওই অভিযানে এখন পর্যন্ত ১,৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনিও রয়েছে।

এর জবাবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে হতাহতের পাশাপাশি অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow