ইরানের হামলার পর আকাশসীমা বন্ধ করলো কুয়েত

ইরানের হামলার পর নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে দেশের আকাশসীমা বন্ধ করার ঘোষণা দিয়েছে কুয়েত। বৃহস্পতিবার (১১ জুন) কুয়েত সরকার জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিট থেকে দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হবে। একই সঙ্গে সব ফ্লাইট বিকল্প বিমানবন্দরের দিকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক বিবৃতিতে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন) জানায়, কুয়েতের ওপর ইরানের হামলা ও এর ফলে আঞ্চলিক বেসামরিক বিমান চলাচলের ওপর সম্ভাব্য ঝুঁকির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে ও ঝুঁকির কারণ দূর হয়ে গেলে আকাশসীমা আবার খুলে দেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মূল্যায়নের ভিত্তিতে পরিস্থিতির অবসান ঘটলে এবং বিপদের কারণ দূর হলে আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হবে ও বিমান চলাচল স্বাভাবিকভাবে শুরু হবে। সূত্র: আল-জাজিরা এসএএইচ  

ইরানের হামলার পর আকাশসীমা বন্ধ করলো কুয়েত

ইরানের হামলার পর নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে দেশের আকাশসীমা বন্ধ করার ঘোষণা দিয়েছে কুয়েত। বৃহস্পতিবার (১১ জুন) কুয়েত সরকার জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিট থেকে দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হবে। একই সঙ্গে সব ফ্লাইট বিকল্প বিমানবন্দরের দিকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন) জানায়, কুয়েতের ওপর ইরানের হামলা ও এর ফলে আঞ্চলিক বেসামরিক বিমান চলাচলের ওপর সম্ভাব্য ঝুঁকির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলে ও ঝুঁকির কারণ দূর হয়ে গেলে আকাশসীমা আবার খুলে দেওয়া হবে।

বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মূল্যায়নের ভিত্তিতে পরিস্থিতির অবসান ঘটলে এবং বিপদের কারণ দূর হলে আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হবে ও বিমান চলাচল স্বাভাবিকভাবে শুরু হবে।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow