ইরানের হামলায় আহত ৩৮ মার্কিন সেনা

কুয়েতে ব্যাপক পরিসরে হামলা চালাচ্ছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ১২ ‍দিনে  এ পর্যন্ত বেশিরভাগ হামলাই হয়েছে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট স্থাপনায়। এতে ৩৮ মার্কিন সেনা আহত হয়েছেন।  মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানায়, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় তারা আহত হন। আহত ৩৮ জনের মধ্যে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে ১৩ জনকে। এক বিবৃতিতে মার্কিন প্রতরিক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগন জানিয়েছে, এই সেনাদের মধ্যে অন্তত ৫ জন গুরুতর আহত। হাসপাতালে ভর্তি ওই সেনারা ব্রেইন ট্রমা, আগুনে পোড়া ও শার্পনেলের আঘাতে আহত হয়েছেন। অন্তত একজন আছেন অঙ্গহানির মুখে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই সেনার একটি পা কেটে ফেলতে হবে। কে কোথায় চিকিৎসাধীন সে ব্যাপারে পেন্টাগন জানায়, একজন সেনা টেক্সাস অঙ্গরাজ্যের ব্রুক আর্মি মেডিকেল সেন্টারে, ১২ জন ওয়াশিংটনের কাছে অবস্থিত ওয়াল্টারে রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে এবং বাকি ২৫ জন চিকিৎসা নিচ্ছেন জার্মান্তির ল্যানস্তুল রিজিওয়ানল মেডিকেল সেন্টারে।  

ইরানের হামলায় আহত ৩৮ মার্কিন সেনা

কুয়েতে ব্যাপক পরিসরে হামলা চালাচ্ছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ১২ ‍দিনে  এ পর্যন্ত বেশিরভাগ হামলাই হয়েছে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট স্থাপনায়। এতে ৩৮ মার্কিন সেনা আহত হয়েছেন। 

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানায়, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় তারা আহত হন। আহত ৩৮ জনের মধ্যে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে ১৩ জনকে।

এক বিবৃতিতে মার্কিন প্রতরিক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগন জানিয়েছে, এই সেনাদের মধ্যে অন্তত ৫ জন গুরুতর আহত।

হাসপাতালে ভর্তি ওই সেনারা ব্রেইন ট্রমা, আগুনে পোড়া ও শার্পনেলের আঘাতে আহত হয়েছেন। অন্তত একজন আছেন অঙ্গহানির মুখে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই সেনার একটি পা কেটে ফেলতে হবে।

কে কোথায় চিকিৎসাধীন সে ব্যাপারে পেন্টাগন জানায়, একজন সেনা টেক্সাস অঙ্গরাজ্যের ব্রুক আর্মি মেডিকেল সেন্টারে, ১২ জন ওয়াশিংটনের কাছে অবস্থিত ওয়াল্টারে রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে এবং বাকি ২৫ জন চিকিৎসা নিচ্ছেন জার্মান্তির ল্যানস্তুল রিজিওয়ানল মেডিকেল সেন্টারে।


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow