‘ইরানের হামলায় টিকতে না পেরে মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য থেকে পালাবে’

ইরানের হামলায় টিকতে না পেরে শেষ পর্যন্ত মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য থেকে পালাবে বলে মন্তব্য করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বৈদেশিক শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান লড়াইয়ের মধ্যে শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। খবর প্রেস টিভির।  তিনি বলেন, সকল আমেরিকান সন্ত্রাসী শেষ পর্যন্ত এই অঞ্চল থেকে সেভাবেই পালাবে, যেভাবে ইরানের প্রতিশোধমূলক হামলার মুখে ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডের কমান্ডার লোহিত সাগর থেকে পালিয়ে গিয়েছিলেন। তিনি আরও বলেন, ইয়েমেনের বীর মুজাহিদিন ও জনগণের ভয়ে মার্কিন বাহিনী বাব আল-মান্দেব প্রণালী অতিক্রম করার সাহস পায়নি। তার ভাষায়, তারা লোহিত সাগর ও অঞ্চল থেকে পালিয়ে গেছে এবং দুই সপ্তাহ ঘোরাঘুরি করে একটি বানানো গল্প ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বেরও তীব্র ভাষায় সমালোচনা করেছেন কানি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে লিখেছেন, ক্রিমিনাল ট্রাম্পের উচিৎ ইউএসএসে জেরাল্ড আর ফোর্ডের কমান্ডারকেও বরখাস্ত করা। এদিকে, চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো গু

‘ইরানের হামলায় টিকতে না পেরে মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য থেকে পালাবে’
ইরানের হামলায় টিকতে না পেরে শেষ পর্যন্ত মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য থেকে পালাবে বলে মন্তব্য করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বৈদেশিক শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান লড়াইয়ের মধ্যে শনিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। খবর প্রেস টিভির।  তিনি বলেন, সকল আমেরিকান সন্ত্রাসী শেষ পর্যন্ত এই অঞ্চল থেকে সেভাবেই পালাবে, যেভাবে ইরানের প্রতিশোধমূলক হামলার মুখে ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডের কমান্ডার লোহিত সাগর থেকে পালিয়ে গিয়েছিলেন। তিনি আরও বলেন, ইয়েমেনের বীর মুজাহিদিন ও জনগণের ভয়ে মার্কিন বাহিনী বাব আল-মান্দেব প্রণালী অতিক্রম করার সাহস পায়নি। তার ভাষায়, তারা লোহিত সাগর ও অঞ্চল থেকে পালিয়ে গেছে এবং দুই সপ্তাহ ঘোরাঘুরি করে একটি বানানো গল্প ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বেরও তীব্র ভাষায় সমালোচনা করেছেন কানি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে লিখেছেন, ক্রিমিনাল ট্রাম্পের উচিৎ ইউএসএসে জেরাল্ড আর ফোর্ডের কমান্ডারকেও বরখাস্ত করা। এদিকে, চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো গুঁড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের অবকাঠামোতে সম্ভাব্য হামলার বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেছেন, ইরান যদি দ্রুত কোনো চুক্তিতে না আসে, তবে আমি সবকিছু উড়িয়ে দিয়ে দেশটির তেল সম্পদ দখল করার কথা বিবেচনা করছি। শিগগিরই আপনারা দেখবেন পুরো ইরানজুড়ে সেতু আর বিদ্যুৎকেন্দ্রগুলো ধসে পড়ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow