ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহত

ইরানের পাল্টা হামলায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে মার্কিন সামরিক বাহিনীতে। নিখোঁজ দুই সেনার মরদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা বেড়ে এখন ৬ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ মার্চ) ভোরে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, স্থানীয় সোমবার বিকেল ৪টা পর্যন্ত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছে। ইরানের হামলার সময় আঘাতপ্রাপ্ত এক স্থাপনা থেকে দুইজন নিখোঁজ সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, বড় ধরনের যুদ্ধ অভিযান এখনও চলছে। নিহতদের পরিচয় তাদের পরিবারকে জানানোর ২৪ ঘণ্টা পরই প্রকাশ করা হবে। প্রসঙ্গত, পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার পর গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের ওপর একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। হামলায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয় খামেনির প্রাসাদ। ওইদিন খামেনি ছাড়াও সেই প্রাসাদে প্রাণ হারান তার মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাই।  এদিকে খামেনির মৃত্যু হলেও ইরানে ন

ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহত
ইরানের পাল্টা হামলায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে মার্কিন সামরিক বাহিনীতে। নিখোঁজ দুই সেনার মরদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা বেড়ে এখন ৬ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ মার্চ) ভোরে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, স্থানীয় সোমবার বিকেল ৪টা পর্যন্ত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছে। ইরানের হামলার সময় আঘাতপ্রাপ্ত এক স্থাপনা থেকে দুইজন নিখোঁজ সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, বড় ধরনের যুদ্ধ অভিযান এখনও চলছে। নিহতদের পরিচয় তাদের পরিবারকে জানানোর ২৪ ঘণ্টা পরই প্রকাশ করা হবে। প্রসঙ্গত, পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার পর গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের ওপর একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। হামলায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয় খামেনির প্রাসাদ। ওইদিন খামেনি ছাড়াও সেই প্রাসাদে প্রাণ হারান তার মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাই।  এদিকে খামেনির মৃত্যু হলেও ইরানে নিজের মিশন শেষ হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে সম্পূর্ণ লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে যুক্তরাষ্ট্রের এ যৌথ হামলা চলতে থাকবে বলেও বার্তা দিয়েছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow