ইরানের ১৭০টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, নিহত ১৪

ইরানে গত দুই দিনে প্রায় ১৭০টি লক্ষ্যবস্তুতে হামলার তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার রাতে ৮০টি এবং বুধবার রাতে আরো ৯০টি টার্গেটে হামলার তথ্য জানিয়েছে তারা। বৃহস্পতিবার (০৯ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিষটি নিশ্চিত করেছে। এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ এই সংঘাতে ১৪ জন নিহত হয়েছেন। তার মধ্যে ইরানের সামরিক বাহিনীর সৈন্য রয়েছেন ৮ জন। দেশটির মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেইন কেরমানপুর বলেন, ৮ ও ৯ই জুলাই ইরানের পাঁচটি প্রদেশে চালানো মার্কিন হামলায় আরও ৭৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪৭ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইরানের দক্ষিণাঞ্চলের ইরানশাহরের গভর্নর রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বিমানবন্দরের একটি ভবনে মার্কিন হামলায় একজন নিহত হয়েছেন। এর আগে ইরানের পূর্বাঞ্চলে দুটি সেতুসহ বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে জঘন্য যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করেছে তেহরান। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির দক্ষিণ উপকূলীয় কয়েকটি এলাকাসহ পূর্বাঞ্চলের মাশহাদগামী রেলপথের ওপর থাকা দু

ইরানের ১৭০টি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা, নিহত ১৪
ইরানে গত দুই দিনে প্রায় ১৭০টি লক্ষ্যবস্তুতে হামলার তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার রাতে ৮০টি এবং বুধবার রাতে আরো ৯০টি টার্গেটে হামলার তথ্য জানিয়েছে তারা। বৃহস্পতিবার (০৯ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিষটি নিশ্চিত করেছে। এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ এই সংঘাতে ১৪ জন নিহত হয়েছেন। তার মধ্যে ইরানের সামরিক বাহিনীর সৈন্য রয়েছেন ৮ জন। দেশটির মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেইন কেরমানপুর বলেন, ৮ ও ৯ই জুলাই ইরানের পাঁচটি প্রদেশে চালানো মার্কিন হামলায় আরও ৭৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪৭ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইরানের দক্ষিণাঞ্চলের ইরানশাহরের গভর্নর রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বিমানবন্দরের একটি ভবনে মার্কিন হামলায় একজন নিহত হয়েছেন। এর আগে ইরানের পূর্বাঞ্চলে দুটি সেতুসহ বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে জঘন্য যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করেছে তেহরান। এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির দক্ষিণ উপকূলীয় কয়েকটি এলাকাসহ পূর্বাঞ্চলের মাশহাদগামী রেলপথের ওপর থাকা দুটি সেতুতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। মন্ত্রণালয়ের দাবি, গত ৪৮ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের এসব হামলা অপরাধমূলক এবং জাতিসংঘ সনদের পাশাপাশি গত মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিরও লঙ্ঘন। সূত্র : বিবিসি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow