ইলিশের দাম নাগালে আনার উপায় জানালেন মৎস্যমন্ত্রী
সরকার ইলিশের উৎপাদন বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করেছে, জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, উৎপাদন বাড়লে ইলিশের দাম কমে সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, ইলিশের সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ শুরু হচ্ছে। এটি ১৩ এপ্রিল পর্যন্ত চলবে এবং দেশের ২০টি জেলায় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উদযাপিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চাঁদপুরে। তিনি আরও সবাইকে আহ্বান জানান, জাটকা আহরণ, ক্রয়-বিক্রি এবং মজুত করার মতো কাজ থেকে বিরত থাকতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত কড়াকড়ি নজরদারি থাকবে এবং জনগণকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানানো হয়। ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার কোনো ইলিশ রপ্তানি করে না। ভারতে যা পাঠানো হয়; তা সৌজন্যমূলক। এবার পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা সেটা সরকার প্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। মৎস্য ও প্রা
সরকার ইলিশের উৎপাদন বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করেছে, জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, উৎপাদন বাড়লে ইলিশের দাম কমে সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ইলিশের সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ শুরু হচ্ছে। এটি ১৩ এপ্রিল পর্যন্ত চলবে এবং দেশের ২০টি জেলায় বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উদযাপিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চাঁদপুরে।
তিনি আরও সবাইকে আহ্বান জানান, জাটকা আহরণ, ক্রয়-বিক্রি এবং মজুত করার মতো কাজ থেকে বিরত থাকতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত কড়াকড়ি নজরদারি থাকবে এবং জনগণকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার কোনো ইলিশ রপ্তানি করে না। ভারতে যা পাঠানো হয়; তা সৌজন্যমূলক। এবার পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা সেটা সরকার প্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের আরও খাদ্যসহ অন্যান্য সহায়তা দেওয়া হবে। সরকার আর্থিক সহায়তা বিতরণে কোনো অনিয়ম সহ্য করবে না।
What's Your Reaction?