ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পরোয়ানা
বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে গুম ও খুনের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি নিয়ে রোববার (৯ আগস্ট) ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে ২১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম আসে। এর পর ২৬ জুলাই রাতে বাসা থেকে তাকে আটক করে বিশেষ সামরিক পুলিশ শাখা (প্রভোস্ট)। আরও পড়ুন প্রসিকিউশন / ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্ত ও সাক্ষীর জবানবন্দিতে ইলিয়াস আলীকে অপহরণের ঘটনায় উইং কমান্ডার সাইফুরের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অবসরপ্রাপ্ত ল্যাফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদসহ এই ঘটনায় অন্যদের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।’ এফএইচ/এমআই
বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে গুম ও খুনের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি নিয়ে রোববার (৯ আগস্ট) ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
এর আগে ২১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম আসে। এর পর ২৬ জুলাই রাতে বাসা থেকে তাকে আটক করে বিশেষ সামরিক পুলিশ শাখা (প্রভোস্ট)।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্ত ও সাক্ষীর জবানবন্দিতে ইলিয়াস আলীকে অপহরণের ঘটনায় উইং কমান্ডার সাইফুরের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অবসরপ্রাপ্ত ল্যাফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদসহ এই ঘটনায় অন্যদের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।’
এফএইচ/এমআইএইচএস
What's Your Reaction?
