ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার : ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, জনগণ যে ইশতেহারের প্রতি আস্থা রেখে বিএনপিকে বিপুল সমর্থন দিয়েছেন সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই সরকার উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে।  শুক্রবার (১৪ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণসহ কৃষি ও জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে। ত্রাণমন্ত্রী বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধেও সরকার গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে মাদক, ক্যাসিনো, বাল্যবিবাহ ও যৌতুকের মতো অপরাধ দমনে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। তিনি আরও বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের জন্য ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। এ কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনার অংশ হিসেবে আজকের সভায় আলোচনা করা হয়েছে এবং ভবিষ্যতেও ন

ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার : ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, জনগণ যে ইশতেহারের প্রতি আস্থা রেখে বিএনপিকে বিপুল সমর্থন দিয়েছেন সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই সরকার উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে। 

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণসহ কৃষি ও জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে।

ত্রাণমন্ত্রী বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধেও সরকার গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে মাদক, ক্যাসিনো, বাল্যবিবাহ ও যৌতুকের মতো অপরাধ দমনে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের জন্য ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। এ কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনার অংশ হিসেবে আজকের সভায় আলোচনা করা হয়েছে এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।

সরকারি দপ্তরে সময়ানুবর্তিতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যদি সকাল ৯টায় অফিসে উপস্থিত থাকতে পারেন, তাহলে উপজেলা বা জেলা পর্যায়ে কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে বা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকলে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow