ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ৯ হাসপাতাল ক্ষতিগ্রস্ত

ইরানের সংসদের স্বাস্থ্য কমিশনের সদস্য ফাতেমে মোহাম্মদ বেইগি বলেছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় দেশের নয়টি হাসপাতাল আঘাতপ্রাপ্ত হয়েছে। তাঁর তথ্য অনুযায়ী, এর মধ্যে পাঁচটি হাসপাতাল তেহরানে এবং বাকি চারটি অন্যান্য শহরে অবস্থিত। তিনি জানান, তেহরানের গান্ধী হাসপাতাল সম্পূর্ণরূপে খালি করা হয়েছে এবং সমস্ত রোগীকে নিরাপদে অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রমাধ্যমের বরাতে এমপি আরও জানিয়েছেন, আক্রান্ত হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত রোগীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। এই ঘটনায় ইরানের স্বাস্থ্য ব্যবস্থা এবং নাগরিক সুরক্ষার ওপর চাপ পড়েছে। সূত্র- আলজাজিরা।

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ৯ হাসপাতাল ক্ষতিগ্রস্ত

ইরানের সংসদের স্বাস্থ্য কমিশনের সদস্য ফাতেমে মোহাম্মদ বেইগি বলেছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় দেশের নয়টি হাসপাতাল আঘাতপ্রাপ্ত হয়েছে। তাঁর তথ্য অনুযায়ী, এর মধ্যে পাঁচটি হাসপাতাল তেহরানে এবং বাকি চারটি অন্যান্য শহরে অবস্থিত।

তিনি জানান, তেহরানের গান্ধী হাসপাতাল সম্পূর্ণরূপে খালি করা হয়েছে এবং সমস্ত রোগীকে নিরাপদে অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে রাষ্ট্রমাধ্যমের বরাতে এমপি আরও জানিয়েছেন, আক্রান্ত হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত রোগীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে।

এই ঘটনায় ইরানের স্বাস্থ্য ব্যবস্থা এবং নাগরিক সুরক্ষার ওপর চাপ পড়েছে।

সূত্র- আলজাজিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow