ইসরায়েলি ঘাঁটি ও ব্যারাকে হামলার দাবি হিজবুল্লাহর

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা মঙ্গলবার (১০ মার্চ) ভোরে ইসরায়েলি শহর সাফেদের পূর্বে অবস্থিত গিভা ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং সীমান্তের কাছে ইয়িফতাহ ব্যারাকে রকেট নিক্ষেপ করেছে। খবর আল জাজিরার।  হিজবুল্লাহ আরও জানিয়েছে, এর আগে তারা সোমবার সকালে হাইফার পূর্বে অবস্থিত জিপোরিত ঘাঁটিতে ড্রোন হামলা এবং সন্ধ্যায় তেল আবিবের কাছে তেল হাশোমার ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ অব্যাহত থাকায় নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সমর্থনে ইরানজুড়ে বড় ধরনের সমাবেশে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং মার্কিন স্থাপনার ওপর পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরান। অপরদিকে ইসরায়েলে কমপক্ষে দুজন নিহত হয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৮৬ জন ছাড়িয়ে গেছে। ম

ইসরায়েলি ঘাঁটি ও ব্যারাকে হামলার দাবি হিজবুল্লাহর

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা মঙ্গলবার (১০ মার্চ) ভোরে ইসরায়েলি শহর সাফেদের পূর্বে অবস্থিত গিভা ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং সীমান্তের কাছে ইয়িফতাহ ব্যারাকে রকেট নিক্ষেপ করেছে। খবর আল জাজিরার। 

হিজবুল্লাহ আরও জানিয়েছে, এর আগে তারা সোমবার সকালে হাইফার পূর্বে অবস্থিত জিপোরিত ঘাঁটিতে ড্রোন হামলা এবং সন্ধ্যায় তেল আবিবের কাছে তেল হাশোমার ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ অব্যাহত থাকায় নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সমর্থনে ইরানজুড়ে বড় ধরনের সমাবেশে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ।

বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং মার্কিন স্থাপনার ওপর পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরান। অপরদিকে ইসরায়েলে কমপক্ষে দুজন নিহত হয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৮৬ জন ছাড়িয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের কোনো সর্বোচ্চ নেতা বেশি দিন টিকবে না। এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প ফের ইরানের পরবর্তী নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে নিজের প্রভাব খাটানোর ইঙ্গিত দিলেন।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow