ইসরায়েলের কট্টর ডানপন্থি মন্ত্রীকে নিষিদ্ধ করলো ফ্রান্স

ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরকে নিষিদ্ধ করেছে ফ্রান্স। সম্প্রতি গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আন্দোলনকর্মীদের উপহাস করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। ফ্রান্স জানিয়েছে, এই ঘটনার পর ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরকে তাদের ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর আল জাজিরার। শনিবার সামাজিক মাধ্যম এক্সে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেন, আজ থেকে ইতামার বেন-গভিরের ফরাসি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা হলো। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের প্রতি তার নিন্দনীয় আচরণের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেন-গভির সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যায় আশদোদ বন্দরে ফ্লোটিলার আন্দোলনকর্মীরা চোখ বাঁধা ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে হাঁটু গেড়ে বসে আছেন এবং বেন-গভির উল্লাস করছেন। ইসরায়েলি নৌবাহিনী চলতি সপ্তাহে সাইপ্রাস উপকূলের আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার জাহাজগুলোকে আটক করে এবং প্রায় ৪৩০ জন অংশগ্রহণকারীকে

ইসরায়েলের কট্টর ডানপন্থি মন্ত্রীকে নিষিদ্ধ করলো ফ্রান্স

ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরকে নিষিদ্ধ করেছে ফ্রান্স। সম্প্রতি গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আন্দোলনকর্মীদের উপহাস করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। ফ্রান্স জানিয়েছে, এই ঘটনার পর ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরকে তাদের ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর আল জাজিরার।

শনিবার সামাজিক মাধ্যম এক্সে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেন, আজ থেকে ইতামার বেন-গভিরের ফরাসি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা হলো। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের প্রতি তার নিন্দনীয় আচরণের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেন-গভির সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যায় আশদোদ বন্দরে ফ্লোটিলার আন্দোলনকর্মীরা চোখ বাঁধা ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে হাঁটু গেড়ে বসে আছেন এবং বেন-গভির উল্লাস করছেন।

ইসরায়েলি নৌবাহিনী চলতি সপ্তাহে সাইপ্রাস উপকূলের আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার জাহাজগুলোকে আটক করে এবং প্রায় ৪৩০ জন অংশগ্রহণকারীকে অবৈধভাবে অপহরণ করে। বৃহস্পতিবার শত শত কর্মীকে মুক্তি দেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রতিবেদন জমা পড়েছে।

কর্মীদের মেঝেতে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, কানাডা এবং স্পেনসহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করেছে এবং এই ‌‘অগ্রহণযোগ্য’ আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানো হয়েছে।

বারো বলেন, ফরাসি নাগরিকদের এভাবে হুমকি, ভয়ভীতি প্রদর্শন বা সহিংসতার শিকার হওয়া আমরা সহ্য করতে পারি না। আমি লক্ষ্য করেছি যে বহু ইসরায়েলি সরকারি ও রাজনৈতিক ব্যক্তিত্ব এই কর্মকাণ্ডের নিন্দা করেছেন।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow