ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত নিরস্ত্রীকরণ নয়: হামাস

ইসরায়েল গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত হামাস কোনো ধরনের নিরস্ত্রীকরণে রাজি হবে না। নতুন করে গাজায় হামলা এবং উপত্যকাটির শাসনভার নিয়ে আলোচনার মধ্যে হামাসের পক্ষ থেকে এ ঘোষণা এসেছে।  শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আলোচক দলের সদস্য গাজি হামাদ বলেন, নিরস্ত্রীকরণের বিষয়টি ইসরায়েলের গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তিনি বলেন, নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় ইসরায়েলের কোনো ভূমিকা থাকবে না। বরং এটি একটি ফিলিস্তিনি জাতীয় কমিটির তত্ত্বাবধানে সম্পন্ন হবে। গাজি হামাদ আরও বলেন, চুক্তি অনুযায়ী ইসরায়েল আগে তার দায়িত্ব পালন না করলে হামাস কোনো নিরস্ত্রীকরণ পদক্ষেপ বাস্তবায়ন করবে না। তিনি চলমান আলোচনা কঠিন ও জটিল বলে উল্লেখ করে বলেন, ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা নিশ্চিত করেই হামাস সর্বোত্তম ফল অর্জনের চেষ্টা করছে। এ সময় তিনি মধ্যস্থতার জন্য মিসর, কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানান। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত

ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত নিরস্ত্রীকরণ নয়: হামাস

ইসরায়েল গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত হামাস কোনো ধরনের নিরস্ত্রীকরণে রাজি হবে না। নতুন করে গাজায় হামলা এবং উপত্যকাটির শাসনভার নিয়ে আলোচনার মধ্যে হামাসের পক্ষ থেকে এ ঘোষণা এসেছে। 

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আলোচক দলের সদস্য গাজি হামাদ বলেন, নিরস্ত্রীকরণের বিষয়টি ইসরায়েলের গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

তিনি বলেন, নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় ইসরায়েলের কোনো ভূমিকা থাকবে না। বরং এটি একটি ফিলিস্তিনি জাতীয় কমিটির তত্ত্বাবধানে সম্পন্ন হবে।

গাজি হামাদ আরও বলেন, চুক্তি অনুযায়ী ইসরায়েল আগে তার দায়িত্ব পালন না করলে হামাস কোনো নিরস্ত্রীকরণ পদক্ষেপ বাস্তবায়ন করবে না। তিনি চলমান আলোচনা কঠিন ও জটিল বলে উল্লেখ করে বলেন, ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা নিশ্চিত করেই হামাস সর্বোত্তম ফল অর্জনের চেষ্টা করছে।

এ সময় তিনি মধ্যস্থতার জন্য মিসর, কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানান।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে একটি সমঝোতা হয়েছে। তবে হামাসের সর্বশেষ বক্তব্যে স্পষ্ট করা হয়েছে যে, ইসরায়েলের সেনা প্রত্যাহারই নিরস্ত্রীকরণের পূর্বশর্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow