ইসরায়েল হামলা অব্যাহত রাখলে চুক্তি থেকে সরে আসবে ইরান
লেবাননের ওপর হামলার মাধ্যমে ইসরায়েল যদি যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখে, তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসবে বলে জানা গেছে। বুধবার ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে একটি নির্ভরযোগ্য সূত্র এমন তথ্য জানায়। সূত্রটি জানিয়েছে, লেবাননের ওপর হামলার মাধ্যমে জায়নবাদী সরকারের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত থাকলে ইরান এই চুক্তি থেকে সরে আসবে। লেবাননের ওপর হামলার বিষয়টি তেহরান পরিস্থিতি পর্যালোচনা করছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননে চলমান অভিযান শুরুর পর এটিই সবচেয়ে বড় সমন্বিত হামলা, যেখানে তারা বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ১০ মিনিটের মধ্যে ১০০টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে। এদিকে ইরান ও লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। টেলিফোনে তাদের মধ্যে এই আলাপ হয়। টেলিগ্রামে অ্যাপে এই আলোচনার বিষয়টি তুলে ধরে আরাগচি জানান, যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তানের কার্যকর প্রচেষ্টার জন্য তিনি দেশটির প্রতি কৃ
লেবাননের ওপর হামলার মাধ্যমে ইসরায়েল যদি যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখে, তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসবে বলে জানা গেছে। বুধবার ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে একটি নির্ভরযোগ্য সূত্র এমন তথ্য জানায়।
সূত্রটি জানিয়েছে, লেবাননের ওপর হামলার মাধ্যমে জায়নবাদী সরকারের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত থাকলে ইরান এই চুক্তি থেকে সরে আসবে। লেবাননের ওপর হামলার বিষয়টি তেহরান পরিস্থিতি পর্যালোচনা করছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননে চলমান অভিযান শুরুর পর এটিই সবচেয়ে বড় সমন্বিত হামলা, যেখানে তারা বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ১০ মিনিটের মধ্যে ১০০টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে।
এদিকে ইরান ও লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। টেলিফোনে তাদের মধ্যে এই আলাপ হয়।
টেলিগ্রামে অ্যাপে এই আলোচনার বিষয়টি তুলে ধরে আরাগচি জানান, যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা জোরদারে পাকিস্তানের কার্যকর প্রচেষ্টার জন্য তিনি দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
What's Your Reaction?