ইসরায়েলগামী মার্কিন বিমানের আয়ারল্যান্ডে যাত্রাবিরতি কেন
যুক্তরাষ্ট্র থেকে ফিলিস্তিনিদের ইসরায়েলে পাঠাতে ব্যবহৃত বিমানের আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে যাত্রাবিরতি নিয়ে তীব্র সমালোচনা উঠেছে। কাউন্টি ক্লেয়ার এলাকায় অবস্থিত এই বিমানবন্দর ব্যবহারকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন দেশটির রাজনীতিকরা।
গার্ডিয়ানের এক অনুসন্ধানে জানা গেছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই দুটি ফ্লাইটের জন্য একটি ব্যক্তিমালিকানাধীন জেট ভাড়া করে। বিমানটির মালিক গিল ডেজার, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাতা হিসেবে পরিচিত। ফ্লাইট দুটি গত ২১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র থেকে ছেড়ে যায়। দুটিই আয়ারল্যান্ডের পশ্চিমাঞ্চলের শ্যানন বিমানবন্দরে জ্বালানি নিতে থামে।
ডেজারের পারিবারিক প্রতিষ্ঠান মায়ামিতে ট্রাম্প ব্র্যান্ডের একাধিক আবাসিক টাওয়ার নির্মাণ করেছে। সম্প্রতি তিনি ট্রাম্পের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন এবং দাবি করেন, তাদের বন্ধুত্বের বয়স প্রায় ২০ বছর।
ফ্লাইটে থাকা কয়েকজন জানিয়েছেন, পুরো যাত্রাজুড়ে তাদের হাত ও পায়ে শেকল পরানো ছিল। তেল আবিবে পৌঁছানোর পর তাদের ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আইরিশ

আইরিশ সরকার এক বিবৃতিতে বলেছে, এসব ফ্লাইট নন-ট্রাফিক উদ্দেশ্যে শ্যাননে থেমেছিল। যেহেতু কোনো যাত্রী ওঠানামা হয়নি, তাই পরিবহন মন্ত্রণালয়ের আগাম অনুমোদনের প্রয়োজন ছিল না।
তবে শুক্রবার বিরোধী দলের রাজনীতিকরা আইরিশ টাইমসকে এ নিয়ে উদ্বেগ জানান। লেবার পার্টির পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র ডানকান স্মিথ বলেন, আইসিইর ফ্লাইটকে শ্যাননে থামতে ও জ্বালানি নিতে দেওয়া একেবারেই নিন্দনীয়। তার মতে, প্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রীকে হস্তক্ষেপ করে এই প্রক্রিয়া বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, আইরিশ সরকার কোনোভাবেই এসব ফ্লাইটের সঙ্গে যুক্ত থাকতে পারে না।