ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভিরের বাড়ির কাছে রহস্যময় ড্রোন উদ্ধার

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বাসভবনের কাছে একটি রহস্যময় ড্রোন উদ্ধারের খবর পাওয়া গেছে। এ ঘটনার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে। ইসরায়েলের চ্যানেল ১৪ জানিয়েছে, পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো ঘটনার তদন্ত শুরু করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের হেবরনের কাছে কিরিয়াত আরবা এলাকার গিভাত হাআভোট পাড়ায় শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। এলাকাটি ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বাসভবনের পাশে অবস্থিত। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ড্রোনটি উদ্ধার করে পরীক্ষার জন্য নিয়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এক সামরিক সূত্র জানায়, এটি একটি ছোট আকারের ড্রোন। তিনি স্পষ্ট করে বলেন, ড্রোনটি বেন-গভিরের বাড়ির সামনে নয় বরং তার বসবাসের পাড়ায় পাওয়া গেছে। পরে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান (KAN) জানায়, ড্রোনটি ওই এলাকার এক কিশোরের ছিল এবং এটি শুক্রবার পড়ে গিয়েছিল। এদিকে, গত সেপ্টেম্বরে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত

ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী বেন-গভিরের বাড়ির কাছে রহস্যময় ড্রোন উদ্ধার

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বাসভবনের কাছে একটি রহস্যময় ড্রোন উদ্ধারের খবর পাওয়া গেছে। এ ঘটনার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে। ইসরায়েলের চ্যানেল ১৪ জানিয়েছে, পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো ঘটনার তদন্ত শুরু করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরের হেবরনের কাছে কিরিয়াত আরবা এলাকার গিভাত হাআভোট পাড়ায় শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় একটি ড্রোন উদ্ধার করা হয়েছে। এলাকাটি ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বাসভবনের পাশে অবস্থিত।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ড্রোনটি উদ্ধার করে পরীক্ষার জন্য নিয়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এক সামরিক সূত্র জানায়, এটি একটি ছোট আকারের ড্রোন। তিনি স্পষ্ট করে বলেন, ড্রোনটি বেন-গভিরের বাড়ির সামনে নয় বরং তার বসবাসের পাড়ায় পাওয়া গেছে।

পরে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান (KAN) জানায়, ড্রোনটি ওই এলাকার এক কিশোরের ছিল এবং এটি শুক্রবার পড়ে গিয়েছিল।

এদিকে, গত সেপ্টেম্বরে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত ও পুলিশ জানিয়েছিল, হেবরনের কয়েকজন বাসিন্দাকে বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে বেন-গভিরকে হত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, সন্দেহভাজনরা তুরস্কভিত্তিক হামাসের সদস্যদের কাছ থেকে অর্থ পেয়েছিল। তারা প্রায় ২ হাজার মার্কিন ডলার ব্যয়ে দুটি ড্রোন ও একটি ল্যাপটপ কিনে ড্রোনগুলোতে বিস্ফোরক সংযুক্ত করেছিল।

ইসরায়েলি তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা ইহুদি ধর্মীয় উৎসবের সময় হেবরনের ইব্রাহিমি মসজিদ (কেভ অব দ্য প্যাট্রিয়ার্কস) সফরের সময় বেন-গভিরকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিল। এজন্য তারা তার সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমও পর্যবেক্ষণ করেছিল।

তবে, শনিবার (২৫ জুলাই) উদ্ধার হওয়া ড্রোনটির সঙ্গে ওই পূর্ববর্তী হত্যাচক্রান্তের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।

তবে, ড্রোনটি কী ধরনের ছিল এবং কে এটি ছুড়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য সম্পদের ক্ষয়ক্ষতির খবরও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ড্রোন হামলার বিস্তারিত তথ্য উদঘাটনে নিরাপত্তা ও কারিগরি তদন্ত অব্যাহত রয়েছে। তবে, তদন্তের প্রাথমিক ফলাফল সম্পর্কে এখনো নীরব রয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow