ইসরায়েলি বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল

ইসরায়েলের কঠোর বিধিনিষেধ সত্ত্বেও অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেছেন প্রায় ৬৫ হাজার মুসল্লি। শুক্রবার (৫ জুন) ফিলিস্তিনের ইসলামিক ওয়াকফ বিভাগ এ তথ্য জানিয়েছে। ওয়াকফ বিভাগের মতে, শুক্রবার ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা প্রাঙ্গণের দিকে যাত্রা শুরু করেন। ইসরায়েলের আরোপিত কড়া নিরাপত্তা ব্যারিকেড ও চলাচল সীমাবদ্ধতা অতিক্রম করে তারা মসজিদ চত্বরে সমবেত হন। মুসল্লিদের উপস্থিতিতে আল-আকসার বিস্তৃত প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং সেখানে জুমার নামাজ আদায় করা হয়। গত তিন বছর ধরে অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে অবাধে প্রবেশ করে নামাজ আদায়ের সুযোগ থেকে বঞ্চিত করে আসছে ইসরায়েল। ফিলিস্তিনিদের অভিযোগ, এসব বিধিনিষেধের ফলে ইসলামের অন্যতম পবিত্র এই স্থানে প্রবেশাধিকার ক্রমেই সীমিত হয়ে পড়ছে। তাদের মতে, আল-আকসায় প্রবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শুধু নিরাপত্তা ব্যবস্থা নয়; বরং ফিলিস্তিনিদের চলাচল ও ধর্মীয় উপাসনার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি উপকরণে পরিণত হয়েছে। সূত্র : আল জাজিরা

ইসরায়েলি বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল

ইসরায়েলের কঠোর বিধিনিষেধ সত্ত্বেও অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেছেন প্রায় ৬৫ হাজার মুসল্লি। শুক্রবার (৫ জুন) ফিলিস্তিনের ইসলামিক ওয়াকফ বিভাগ এ তথ্য জানিয়েছে।

ওয়াকফ বিভাগের মতে, শুক্রবার ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা প্রাঙ্গণের দিকে যাত্রা শুরু করেন। ইসরায়েলের আরোপিত কড়া নিরাপত্তা ব্যারিকেড ও চলাচল সীমাবদ্ধতা অতিক্রম করে তারা মসজিদ চত্বরে সমবেত হন।

মুসল্লিদের উপস্থিতিতে আল-আকসার বিস্তৃত প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং সেখানে জুমার নামাজ আদায় করা হয়।

গত তিন বছর ধরে অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে অবাধে প্রবেশ করে নামাজ আদায়ের সুযোগ থেকে বঞ্চিত করে আসছে ইসরায়েল।

ফিলিস্তিনিদের অভিযোগ, এসব বিধিনিষেধের ফলে ইসলামের অন্যতম পবিত্র এই স্থানে প্রবেশাধিকার ক্রমেই সীমিত হয়ে পড়ছে।

তাদের মতে, আল-আকসায় প্রবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শুধু নিরাপত্তা ব্যবস্থা নয়; বরং ফিলিস্তিনিদের চলাচল ও ধর্মীয় উপাসনার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি উপকরণে পরিণত হয়েছে।

সূত্র : আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow