ইসরায়েলি হামলায় আলজাজিরার সাংবাদিক নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলের ড্রোন হামলায় মোহাম্মদ উইশাহ নামে আলজাজিরার এক সাংবাদিক নিহত হয়েছেন। আলজাজিরা জানিয়েছে, গাজা সিটির পশ্চিমে উপকূলীয় সড়ক আল-রাশিদ স্ট্রিটে একটি গাড়িতে থাকা অবস্থায় হামলার শিকার হন তিনি। হামলার পর গাড়িটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত উইশাহ আলজাজিরা মুবারশার গাজাভিত্তিক সংবাদদাতা ছিলেন এবং ২০১৮ সাল থেকে এই গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক এ ঘটনাকে ঘৃণ্য অপরাধ হিসেবে নিন্দা জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ এবং সাংবাদিকদের লক্ষ্য করে ধারাবাহিক হামলার অংশ। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২৬২ সাংবাদিক নিহত হয়েছেন। এদিকে, গাজা থেকে আলজাজিরার প্রতিবেদক জানান, চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

ইসরায়েলি হামলায় আলজাজিরার সাংবাদিক নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলের ড্রোন হামলায় মোহাম্মদ উইশাহ নামে আলজাজিরার এক সাংবাদিক নিহত হয়েছেন।

আলজাজিরা জানিয়েছে, গাজা সিটির পশ্চিমে উপকূলীয় সড়ক আল-রাশিদ স্ট্রিটে একটি গাড়িতে থাকা অবস্থায় হামলার শিকার হন তিনি। হামলার পর গাড়িটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত উইশাহ আলজাজিরা মুবারশার গাজাভিত্তিক সংবাদদাতা ছিলেন এবং ২০১৮ সাল থেকে এই গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন।

আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক এ ঘটনাকে ঘৃণ্য অপরাধ হিসেবে নিন্দা জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ এবং সাংবাদিকদের লক্ষ্য করে ধারাবাহিক হামলার অংশ।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২৬২ সাংবাদিক নিহত হয়েছেন।

এদিকে, গাজা থেকে আলজাজিরার প্রতিবেদক জানান, চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow