ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

ইসরায়েল হামলা জোরদার করার পর থেকে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬৬৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২ মার্চ থেকে এ নিহতের ঘটনা ঘটে। মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার আল জাজিরা প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, এ সময়ের মধ্যে আরও ১১ হাজার ৩২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘস্থায়ী এই সংঘাতে লেবাননের বিভিন্ন অঞ্চল ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। অব্যাহত বিমান হামলা ও সামরিক অভিযানের কারণে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং মানবিক পরিস্থিতিরও অবনতি ঘটেছে। এদিকে, আন্তর্জাতিক মহল সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে গেলেও ইসরায়েল ও লেবানন সীমান্তে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে আসছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

ইসরায়েল হামলা জোরদার করার পর থেকে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬৬৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২ মার্চ থেকে এ নিহতের ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার আল জাজিরা প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, এ সময়ের মধ্যে আরও ১১ হাজার ৩২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দীর্ঘস্থায়ী এই সংঘাতে লেবাননের বিভিন্ন অঞ্চল ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। অব্যাহত বিমান হামলা ও সামরিক অভিযানের কারণে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং মানবিক পরিস্থিতিরও অবনতি ঘটেছে।

এদিকে, আন্তর্জাতিক মহল সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে গেলেও ইসরায়েল ও লেবানন সীমান্তে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে আসছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow