ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৪ হাজার ৩৪৬

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটিতে অন্তত ৪ হাজার ৩৪৬ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ১২ হাজারের বেশি মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাবের বরাতে এ তথ্য জানা গেছে। রোববার এ বরাতে খবর প্রকাশ করেছে আল জাজিরা।  প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৩৯৩ জন নারী ও ২৫৭ জন শিশু রয়েছে। এ ছাড়া ইসরায়েলি হামলায় অন্তত ১৩৫ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার দক্ষিণ লেবাননের দেইর এজ-জাহরানি ও আনসার শহরে ইসরায়েলি হামলায় আরও ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যেও শিশু রয়েছে। ইসরায়েলের সামরিক অভিযান ও বিমান হামলা অব্যাহত থাকায় লেবাননে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৪ হাজার ৩৪৬

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটিতে অন্তত ৪ হাজার ৩৪৬ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন ১২ হাজারের বেশি মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাবের বরাতে এ তথ্য জানা গেছে। রোববার এ বরাতে খবর প্রকাশ করেছে আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৩৯৩ জন নারী ও ২৫৭ জন শিশু রয়েছে। এ ছাড়া ইসরায়েলি হামলায় অন্তত ১৩৫ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার দক্ষিণ লেবাননের দেইর এজ-জাহরানি ও আনসার শহরে ইসরায়েলি হামলায় আরও ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যেও শিশু রয়েছে।

ইসরায়েলের সামরিক অভিযান ও বিমান হামলা অব্যাহত থাকায় লেবাননে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow