ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় দেশটির এক ব্রিগেডিয়ার জেনারেলসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, খারদালি-নাবাতিয়েহ সড়কে একটি সামরিক যানবাহনে হামলার সময় ব্রিগেডিয়ার জেনারেল, একজন ক্যাপ্টেন এবং এক সেনাসদস্য নিহত হন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্প্রতি লেবানন ও ইসরায়েলের মধ্যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির ঘোষণা এলেও নতুন এই হামলা পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করে তুলেছে। যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যেই এ হামলার ঘটনা ঘটায় অঞ্চলটিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।  

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় দেশটির এক ব্রিগেডিয়ার জেনারেলসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, খারদালি-নাবাতিয়েহ সড়কে একটি সামরিক যানবাহনে হামলার সময় ব্রিগেডিয়ার জেনারেল, একজন ক্যাপ্টেন এবং এক সেনাসদস্য নিহত হন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্প্রতি লেবানন ও ইসরায়েলের মধ্যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির ঘোষণা এলেও নতুন এই হামলা পরিস্থিতিকে আবারও উত্তপ্ত করে তুলেছে। যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যেই এ হামলার ঘটনা ঘটায় অঞ্চলটিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow