ইসরায়েলি হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার মধ্য গাজায় মনসুর সামি মাহমুদ শাহতুতসহ আরও দুই যোদ্ধা নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নিহত তিন যোদ্ধা অস্ত্রসজ্জিত অবস্থায় একটি গাড়িতে ভ্রমণ করছিলেন এবং সে কারণে তারা সৈন্যদের জন্য হুমকিস্বরূপ ছিলেন। এদিকে ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলি বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিশুদের নিশানা করছে বলে জাতিসংঘের একটি স্বাধীন অনুসন্ধান কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। গত মঙ্গলবার (২৩ জুন) ইসরায়েলি বাহিনী সম্পর্কে ভয়াবহ এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। কমিশন জানিয়েছে, ইসরায়েলি সামরিক অভিযানের কারণে ফিলিস্তিনি শিশুরা নজিরবিহীন মৃত্যু, আঘাত ও মানসিক ট্রমার মুখোমুখি হচ্ছে। গত বছর এই কমিশন সিদ্ধান্তে পৌঁছেছিল যে, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। কমিশনের মতে, শিশুদের ইচ্ছা করে নিশানা করা একটি বড় প্রমাণ। এর মাধ্যমে ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের একটি গণহত্যার উদ্দেশ্য ফুটে ওঠে। এমনকি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার

ইসরায়েলি হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের নৌবাহিনীর কমান্ডার নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার মধ্য গাজায় মনসুর সামি মাহমুদ শাহতুতসহ আরও দুই যোদ্ধা নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নিহত তিন যোদ্ধা অস্ত্রসজ্জিত অবস্থায় একটি গাড়িতে ভ্রমণ করছিলেন এবং সে কারণে তারা সৈন্যদের জন্য হুমকিস্বরূপ ছিলেন।

এদিকে ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলি বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিশুদের নিশানা করছে বলে জাতিসংঘের একটি স্বাধীন অনুসন্ধান কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে।

গত মঙ্গলবার (২৩ জুন) ইসরায়েলি বাহিনী সম্পর্কে ভয়াবহ এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। কমিশন জানিয়েছে, ইসরায়েলি সামরিক অভিযানের কারণে ফিলিস্তিনি শিশুরা নজিরবিহীন মৃত্যু, আঘাত ও মানসিক ট্রমার মুখোমুখি হচ্ছে। গত বছর এই কমিশন সিদ্ধান্তে পৌঁছেছিল যে, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল।

কমিশনের মতে, শিশুদের ইচ্ছা করে নিশানা করা একটি বড় প্রমাণ। এর মাধ্যমে ফিলিস্তিনি জনগণকে নিশ্চিহ্ন করার জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের একটি গণহত্যার উদ্দেশ্য ফুটে ওঠে। এমনকি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এই ধারা অব্যাহত রয়েছে।

অনুসন্ধান কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাসন মুরলিধর বলেন, ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পরেও শিশুরা নিহত ও গুরুতর আহত হচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী ফিলিস্তিনি শিশুদের সুরক্ষার বাধ্যবাধকতা এবং যুদ্ধবিরতিকে ক্রমাগত উপেক্ষা করছে ইসরায়েল।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow