ইসরায়েলে খ্রিস্টানদের ওপর হামলা, নিন্দা ফ্রান্সের

ইসরায়েলে খ্রিস্টানদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট বলেছেন, পবিত্র ভূমিতে এ ধরনের ‘খ্রিস্টানবিরোধী কর্মকাণ্ড’ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জিন নোয়েল ব্যারোট বিশেষভাবে পশ্চিম জেরুজালেমে এক ফরাসি ক্যাথলিক সন্ন্যাসিনীর ওপর হামলার ঘটনাটি উল্লেখ করেন। এ ঘটনা ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ওই সন্ন্যাসিনীকে অনুসরণ করে মাটিতে ফেলে দেয়, এতে তার মাথায় আঘাত লাগে। পরে আবার ফিরে এসে তাকে লাথি মারতেও দেখা যায়। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, হামলাকারীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ঘটনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। একই সঙ্গে তিনি আহত সন্ন্যাসিনীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং ঘটনাটিকে গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow