ইসরায়েলে তৃতীয় দফায় হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে তৃতীয় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার (১ এপ্রিল) সকালে দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। তাদের দাবি ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। এক বিবৃতিতে হুতিরা জানায়, ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে মিলে চলমান যুদ্ধে তারা তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলাটি চালিয়েছে। তেহরান সমর্থিত এই আরও গোষ্ঠীটি আরও জানিয়েছে, তারা একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি শত্রুদের স্পর্শকাতর স্থাপনা লক্ষ্য করে তৃতীয় এই সামরিক অভিযান পরিচালনা করেছে। লেবানন, ইরান, ইরাক এবং দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করার পর হুতিদের এ বিবৃতি এল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow