ইসরায়েলে দফায় দফায় রকেট ছুড়েছে হিজবুল্লাহ

ইসরায়েলে দফায় দফায় রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, তাদের যোদ্ধারা আজ স্থানীয় সময় সকাল ৮টায় ইসরায়েলের মেতুলা, কাফার গিলাদি এবং কিরিয়াত শমোনা বসতিগুলোতে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, বুধবার সকালে লেবানন থেকে উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে ২০টি রকেট ছোড়া হয়েছে, যার মধ্যে কয়েকটি প্রতিহত করা হয়েছে এবং বাকিগুলো খোলা জায়গায় পড়েছে। এছাড়াও এই হামলার কারণে মানারা এবং কিরিয়াত শমোনায় সাইরেন বেজে ওঠে। এদিকে দক্ষিণ লেবাননে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের সিডন জেলার আল-বাবলিয়া শহরে আঘাত হেনেছে বলে জানা গেছে। এছাড়াও দক্ষিণ লেবাননের ক্বাইলাহ শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কাদমুস ও আনসারিয়াহতে হওয়া হামলাগুলো ছাড়াও বিনত জেবেইল, মাহমুদিয়া, মাজদাল, ক্বাইলাহ, জিবকিন এবং ইয়াতারেও হামলা চালিয়েছে দখলদার বাহিনী। টিটিএন

ইসরায়েলে দফায় দফায় রকেট ছুড়েছে হিজবুল্লাহ

ইসরায়েলে দফায় দফায় রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, তাদের যোদ্ধারা আজ স্থানীয় সময় সকাল ৮টায় ইসরায়েলের মেতুলা, কাফার গিলাদি এবং কিরিয়াত শমোনা বসতিগুলোতে রকেট হামলা চালিয়েছে।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, বুধবার সকালে লেবানন থেকে উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে ২০টি রকেট ছোড়া হয়েছে, যার মধ্যে কয়েকটি প্রতিহত করা হয়েছে এবং বাকিগুলো খোলা জায়গায় পড়েছে।

এছাড়াও এই হামলার কারণে মানারা এবং কিরিয়াত শমোনায় সাইরেন বেজে ওঠে। এদিকে দক্ষিণ লেবাননে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল।

একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের সিডন জেলার আল-বাবলিয়া শহরে আঘাত হেনেছে বলে জানা গেছে। এছাড়াও দক্ষিণ লেবাননের ক্বাইলাহ শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কাদমুস ও আনসারিয়াহতে হওয়া হামলাগুলো ছাড়াও বিনত জেবেইল, মাহমুদিয়া, মাজদাল, ক্বাইলাহ, জিবকিন এবং ইয়াতারেও হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow