ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন
ইসরায়েলের গুপ্তচরবৃত্তি কার্যক্রমের হুমকির মাত্রা ‘ক্রিটিক্যাল’ বা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য বাড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পেন্টাগনের গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) মনে করছে, মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা ইসরায়েলি নজরদারির লক্ষ্যবস্তু হতে পারেন।
প্রসঙ্গত, অতীতেও যুক্তরাষ্ট্রে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা নিয়ে বিতর্ক হয়েছে। বিশেষ করে ১৯৮০-এর দশকে মার্কিন নৌবাহিনীর গোয়েন্দা বিশ্লেষক জনাথন পোলার্ড গোপন নথি ইসরায়েলের কাছে সরবরাহের দায়ে দোষী সাব্যস্ত হয়ে ৩০ বছর কারাভোগ করেন।
অন্যদিকে, প্রতিবেদনে উল্লেখ করা হয় যে যুক্তরাষ্ট্রও মিত্র দেশগুলোর ওপর গোয়েন্দা নজরদারি চালিয়ে থাকে। ২০১৩ সালে সাবেক মার্কিন গোয়েন্দা ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন ফাঁস করা নথিতে দেখা যায়, যুক্তরাষ্ট্র জার্মানির সাবেক চ্যান্সেলর আঙ্গেলা মারকেলসহ কয়েকজন মিত্র দেশের নেতার যোগাযোগ পর্যবেক্ষণ করেছিল।
ইরান-

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে একটি কূটনৈতিক সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া, শাফাক নিউজ