ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া চারটি অবিস্ফোরিত বিমানবোমা নিষ্ক্রিয় করেছে দেশটির সেনাবাহিনী। শনিবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ-এর প্রতিবেদনেও কর্তৃপক্ষের বরাতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। ওই প্রতিবেদনে জানানো হয়, সেনাবাহিনীর বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটগুলো অভিযান চালিয়ে এসব বোমা নিরাপদে অপসারণ করে। লেবাননের সেনাবাহিনীর কমান্ড-ডিরেক্টরেট অব ওরিয়েন্টেশন এক বিবৃতিতে জানায়, নাবাতিয়েহ অঞ্চলের আব্বা ও হারুফ, টাইর অঞ্চলের বুর্জ শেমালি এবং মারজায়ুন অঞ্চলের দেব্বিন শহরে ইসরায়েলি আগ্রাসনের সময় ফেলে যাওয়া চারটি অবিস্ফোরিত বিমানবোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এদিকে লেবাননে গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩০১ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১২ হাজার ১৯৯ জন। শুক্রবার (৩ জুলাই) এ খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেখানে গোলাগুলি ও ড্রোন তৎপরতার ঘটনা ঘটেছ

ইসরায়েলের ফেলে যাওয়া ৪ বোমা নিষ্ক্রিয় করল লেবাননের সেনাবাহিনী
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ফেলে যাওয়া চারটি অবিস্ফোরিত বিমানবোমা নিষ্ক্রিয় করেছে দেশটির সেনাবাহিনী। শনিবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ-এর প্রতিবেদনেও কর্তৃপক্ষের বরাতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। ওই প্রতিবেদনে জানানো হয়, সেনাবাহিনীর বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটগুলো অভিযান চালিয়ে এসব বোমা নিরাপদে অপসারণ করে। লেবাননের সেনাবাহিনীর কমান্ড-ডিরেক্টরেট অব ওরিয়েন্টেশন এক বিবৃতিতে জানায়, নাবাতিয়েহ অঞ্চলের আব্বা ও হারুফ, টাইর অঞ্চলের বুর্জ শেমালি এবং মারজায়ুন অঞ্চলের দেব্বিন শহরে ইসরায়েলি আগ্রাসনের সময় ফেলে যাওয়া চারটি অবিস্ফোরিত বিমানবোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এদিকে লেবাননে গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩০১ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও ১২ হাজার ১৯৯ জন। শুক্রবার (৩ জুলাই) এ খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের নাবাতিয়েহ জেলায় ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেখানে গোলাগুলি ও ড্রোন তৎপরতার ঘটনা ঘটেছে। এর আগে শুক্রবার ইসরায়েল জানায়, নিরাপত্তা অঞ্চলে তাদের বাহিনীর ওপর হামলার জবাবে বিনতে জবেইল জেলায় হিজবুল্লাহর প্রায় ১০টি অবকাঠামোয় বিমান হামলা চালানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow